*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগের মাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
২। অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে—
ক. ইনপুট-আউটপুট অপারেশন
খ. ফাই সিস্টেম নিয়ন্ত্রণ
গ. প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
৩। তাইয়্যাবা তাছনিম আদিবার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এ ক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. প্রসেসর খ. র্যাম
গ. হার্ডডিস্ক ড্রাইভ ঘ. পেনড্রাইভ
৪। একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. কি-বোর্ড খ. মনিটর
গ. টাচ্ স্ক্রিন ঘ. মাদারবোর্ড
৫। পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহূত প্রযুক্তি কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন ঘ. স্যাটেলাইট
৬। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
ক. মাইক্রো কম্পিউটার খ. পিসি
গ. আইবিএম ঘ. মাই কম্পিউটার
৭। CPU-এর পূর্ণরূপ কী?
ক. Central protocol Unit
খ. Central processing Unit
গ. Cantral processing Unit
ঘ. Common processing Unit
৮। কোন বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার বিশ্বে বিপ্লব ঘটিয়েছে?
ক. বিভিন্নমুখী ব্যবহার
খ. জটিল কর্মপদ্ধতি
গ. ইলেকট্রনিক গঠন
ঘ. নিজস্ব বুদ্ধিমত্তা
৯। কোনটি সঠিক ক্রম?
ক. ইনপুট-সিপিইউ-আউটপুট
খ. সিপিইউ-আউটপুট-ইনপুট
গ. আউটপুট-সিপিইউ-ইনপুট
ঘ. আউটপুট-ইনপুট-সিপিইউ
১০। কম্পিউটারের যন্ত্রপাতির অংশগুলোকে কী বলা হয়?
ক. ইনপুট খ. আউটপুট গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
১১। কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. পাঁচটি
১২। ল্যাপটপ কোন ধরনের কম্পিউটারের অন্তর্ভুক্ত?
ক. সুপার খ. মিনি গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
১৩। কম্পিউটারের মগজ বলা হয় কোনটিকে?
ক. র্যামকে খ. হার্ডডিক্সকে
গ. প্রসেসরকে ঘ. মনিটরকে
১৪। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড
গ. স্পিকার ঘ. মনিটর
১৫। আউটপুট ডিভাইস কোনটি?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড
গ. মাউস ঘ. স্ক্যানার
১৬। বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
১৭। স্ক্যানার একধরনের—
ক. ইনপুট ডিভাইস খ. মেমোরি ডিভাইস
গ. আউটপুট ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
১৮। জয়স্টিক কী?
ক. ইনপুট ডিভাইস খ. মেমোরি ডিভাইস
গ. আউটপুট ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
১৯। OMR-এর পূর্ণরূপ কী?
ক. Optimat Mark Reader
খ. Optical Mark Reader
গ. Optical Mark Recognition
ঘ. Optical Magnetic Recognition
২০। ডিজিটাল ক্যামেরা কী?
ক. মেমোরি খ. ইনপুট ডিভাইস
গ. আউটপুট ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
২১। ইনপুট ডিভাইস হলো—
i. মাউস ii. প্রিন্টার iii. বারকোড রিডার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
২২। অনলাইনে আবেদন করার জন্য আদিবার কম্পিউটারে কিসের সংযোগ দেওয়া হয়েছিল?
ক. প্রিন্টার খ. স্ক্যানার গ. পেনড্রাইভ ঘ. ইন্টারনেট
২৩। RAM কী?
ক. অস্থায়ী মেমোরি খ. স্থায়ী মেমোরি
গ. সহায়ক মেমোরি ঘ. হার্ডডিস্ক
২৪। কম্পিউটার সিডি থেকে কী দিয়ে তথ্য সংগ্রহ করে?
ক. শব্দ সংকেত খ. তড়িত্ সংকেত
গ. আলোর সংকেত ঘ. চৌম্বক সংকেত
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. গ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা