*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
২৫। RAM-এর পূর্ণরূপ কী?
ক. Read Access Memory
খ. Random Access Memory
গ. Readable Access Memory
ঘ. Read Access Money
২৬। ক্ষমতার আকৃতিতে বড় কম্পিউটার কোনটি?
ক. সুপার কম্পিউটার খ. মেইনফ্রেম কম্পিউটার
গ. মিনি কম্পিউটার ঘ. মাইক্রো কম্পিউটার
২৭। কোনটি থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায়?
ক. র্যাম খ. রম গ. ডেটা টেপ ঘ. ইপিরম
২৮। কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য কী ব্যবহার করা হয়?
ক. হার্ডডিস্ক খ. পেনড্রাইভ
গ. সিডি র্যাম ঘ. প্রসেসর
২৯। CD-এর পূর্ণরূপ কী?
ক. Compact Disk খ. Contact Disk
গ. Contact Drive ঘ. Comparet Disc
৩০। মাদারবোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস ডিভাইস কোনটি?
ক. র্যাম খ. প্রসেসর গ. হার্ডডিস্ক ঘ. রম
৩১। হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে কতবার ঘোরে?
ক. ১০০০ থেকে ২০০০ খ. ৩০০০ থেকে ৪০০০
গ. ৪৫০০ থেকে ৫৫০০ ঘ. ৫৪০০ থেকে ৭২০০
৩২। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
ক. মেমোরি খ. প্রসেসর
গ. ইনপুট ডিভাইস ঘ. আউটপুট ডিভাইস
৩৩। মাদারবোর্ডে সংযুক্ত থাকে?
i. র্যাম ii. ডিস্ক ড্রাইভ iii. প্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৪। ইউনিক্স কী?
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. প্যাকেজ সফটওয়্যার
গ. কাস্টমাইজ সফটওয়্যার
ঘ. অপারেটিং সিস্টেম
৩৫। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোথায় সংরক্ষিত?
ক. র্যামে খ. রমে গ. হার্ডডিস্ক ঘ. পেনড্রাইভ
৩৬। কোনটি ছাড়া কম্পিউটার পরিচালনা অসম্ভব?
ক. স্ক্যানার খ. এক্সেল
গ. অপারেটিং সিস্টেম ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
৩৭। কোনো কম্পিউটারকে সচল করতে হার্ডওয়্যারের পাশাপাশি কিসের দরকার?
ক. মনিটর খ. প্রিন্টার
গ. সফটওয়্যার ঘ. মাউস
৩৮। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. ছয় প্রকার
৩৯। ওএস বলতে বোঝায়—
i. সিস্টেম সফটওয়্যার ii. অফিশিয়াল সিস্টেম
iii. অপারেটিং সিস্টেম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৪০। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে—
ক. অপটিক্যাল ফাইবার খ. ডিজিটাল ক্যামেরা
গ. সিসি ক্যামেরা ঘ. অনলাইন সংবাদমাধ্যম
৪১। বৈদ্যুতিক তার দিয়ে সংকেত পাঠানোর মাধ্যমে কথাবার্তা বলা হয় কী ব্যবহার করে?
ক. মোবাইল ফোন খ. ল্যান্ডফোন
গ. স্মার্টফোন ঘ. স্যাটেলাইট
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ক ৪১. খ
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা