বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
৩৪. তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন—
i. রেডিও ওয়েব
ii. বেস স্টেশন
iii. অ্যানটেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকের আলোকে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জয়িতা নিজ এলাকার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলল। ব্যাংকের কাউন্টার ছাড়াও দেশের যেকোনো স্থানে অবস্থিত ব্যাংকটির ATM বুথ থেকে সে টাকা উত্তোলন করতে পারে।
৩৫. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটিতে ব্যবহূত নেটওর্য়াক হচ্ছে—
ক. LAN খ. MAN
গ. WAN ঘ. PAN
৩৬. উদ্দীপকের ব্যাংকটিতে বিদ্যমান ব্যবস্থায়—
i. সেবার মান বৃদ্ধি পাবে
ii. আন্তব্যাংকের সম্পর্ক মজবুত হবে
iii. তথ্য ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়?
ক. সিনক্রোনাস
খ. অ্যাসিনক্রোনাস
গ. ভয়েব ব্যান্ড
ঘ. ব্রডব্যান্ড
৩৮. ডেটা অ্যামপ্লিফাই করে সামনের দিকে প্রেরণ করে কোন ডিভাইসটি?
ক. হাব খ. গেটওয়ে
গ. রাউটার ঘ. রিপিটার
৩৯. রাউটারের কাজ হচ্ছে—
i. নেটওয়ার্ক সম্প্রসারণ করা
ii. একাধিক প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করা
iii. দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. কোন ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টর বাই ক্যারেক্টর ডেটা ট্রান্সমিট হয়?
ক. সিনক্রোনাস
খ. অ্যাসিনক্রোনাস
গ. ব্রডকাস্ট
ঘ. ইউনিকাস্ট
৪১. ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে ডেটার নিরাপত্তা কোন মাধ্যমে বেশি?
ক. কো-এক্সিয়েল কেব্ল
খ. ফাইবার অপটিক কেব্ল
গ. রেডিও ওয়েভ ঘ. মাইক্রো ওয়েভ
৪২. রিং টপোলজিতে—
i. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান
ii. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল
iii. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. ডেটার গন্তব্যের সংখ্যার ওপর ভিত্তি করে ট্রান্সমিশনকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৪৪. মোবাইল ফোনে ট্রান্সমিশন সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে শুরু হয় কোন প্রজন্ম থেকে?
ক. 1G খ. 2G
গ. 3G ঘ. 4G
# নিচের উদ্দীপকের আলোকে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
A-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি একটি বৈদ্যুতিক লাইনের দুই পার্শ্ব থেকে নেওয়া কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের অনুরূপ। B-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি একটি বৈদ্যুতিক পোল থেকে নেওয়া কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের অনুরূপ। C-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি বৃত্তাকার পথে সাজানো কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের অনুরূপ। তারা তাদের ব্যবসা নেটওয়ার্কিংসহ একীভূত করতে চাইল।
৪৫. A-এর ব্যবসাপ্রতিষ্ঠানে কোন ধরনের টপোলজি ব্যবহূত হয়েছে?
ক. বাস খ. স্টার
গ. মেস ঘ. ট্রি
৪৬. B ও C টপোলজিদ্বয়ের পার্থক্যের ক্ষেত্র হচ্ছে—
i. কেন্দ্রীয় সার্ভার
ii. হাব
iii. ওয়ার্ক স্টেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?
ক. সিমপ্লেক্স ও মাল্টিকাস্ট
খ. হাফডুপ্লেক্স ও মাল্টিকাস্ট
গ. সিমপ্লেক্স ও ব্রডকাস্ট ঘ. ফুল-ডুপ্লেক্স ও ব্রডকাস্ট
৪৮. আলোর বেগে তথ্য পাঠাতে যে কেব্ল ব্যবহূত হয়, তা হলো—
ক. আবরণহীন টুইস্টেড পেয়ার কেব্ল খ. আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেব্ল
গ. কো-এক্সিয়াল কেব্ল
ঘ. ফাইবার অপটিক কেব্ল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: সঠিক উত্তর
অধ্যায়-২
৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ ৪১. খ ৪২. খ ৪৩. খ ৪৪. খ ৪৫. ক ৪৬. ক ৪৭. গ ৪৮. ঘ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম