বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
# নিচের উদ্দীপকের আলোকে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ সরকার বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বহির্বিশ্বে একটি নির্দিষ্ট অঞ্চলে সম্প্রচারের জন্য কৃত্রিম উপগ্রহ উেক্ষপণের চিন্তা করছে।
৪৯. উদ্দীপকে বর্ণিত কমিউনিকেশন মাধ্যমটি কোন ধরনের?
ক. ইনফ্রারেড খ. ফাইবার অপটিক
গ. রেডিও ওয়েভ ঘ. মাইক্রোওয়েভ
৫০. উদ্দীপকে কার্যটি সম্পাদনের জন্য কৃত্রিম উপগ্রহটিকে যা করতে হবে—
i. প্রায় ৩৬ হাজার কিমি ওপরে ওঠাতে হবে
ii. পৃথিবীর নিম্ন অরবিটে স্থাপন করতে হবে
iii. পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির সমান হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. রাকিবের কম্পিউটার থেকে হাসানের কম্পিউটারে ডেটা স্থানান্তরে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। যে ডিভাইসটি ব্যবহার করে সমস্যাটি সমাধান করা যায়, তা হলো—
ক. হাব খ. সুইচ গ. রিপিটার ঘ. রাউটার
৫২. কোন ডিভাইস হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা আদান-প্রদান করা হয়?
ক. রেডিও খ. মোবাইল ফোন
গ. ওয়াকিটকি ঘ. কম্পিউটার
৫৩. হাব ব্যবহূত হয় কোন টপোলজিতে?
ক. রিং খ. স্টার গ. বাস ঘ. মেস
# নিচের উদ্দীপকের আলোকে ৫৪ ও ৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আনিস সাহেব তাঁর অফিসের সব কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করেন। দেশি কাস্টমার ও কোম্পানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে প্রতিটি কম্পিউটার সক্ষম। তিনি অল্পসংখ্যক প্রিন্টার, স্ক্যানার ব্যবহার করে যাবতীয় কাজ সমাধান করেন। ফলে আনিস সাহেবের অফিসের কাজের গতি বৃদ্ধি পায়।
৫৪. উদ্দীপকে বর্ণিত অফিসটিতে ব্যবহূত প্রযুক্তি হচ্ছে—
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
৫৫. উদ্দীপকে অফিসটিতে বিদ্যমান ব্যবস্থায়—
i. রিসোর্স শেয়ারিং সহজতর হবে
ii. সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে
iii. তথ্য ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
৫৭. ভয়েজ ব্যান্ড বেশি ব্যবহূত হয় কোনটিতে?
ক. টেলিফোনে খ. টেলিগ্রাফে
গ. স্যাটেলাইটে ঘ. কম্পিউটারে
৫৮. সার্ভারের ধারণক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসেবে ব্যবহূত হয় কোনটি?
ক. ক্লায়েন্ট সার্ভার খ. ক্লাউড কম্পিউটিং
গ. ওয়েব সার্ভার ঘ. ডিস্ট্রিবিউটেড ডেটাবেইস
৫৯. কোনটি একমুখী ডেটাপ্রবাহ?
ক. সিনক্রোনাস খ. হাফ-ডুপ্লেক্স
গ. আইসোক্রোনাস ঘ. সিমপ্লেক্স
৬০. ব্যান্ডউইট্থ কী?
ক. ডেটাপ্রবাহের হার খ. ডেটাপ্রবাহের মাধ্যম
গ. ডেটাপ্রবাহের দিক ঘ. ডেটাপ্রবাহের পদ্ধতি
৬১. ভয়েজ ব্যান্ডে ডেটার স্পিড কত?
ক. ৪৫-৩০০ bps খ. ৪৫০-৯৬০০ bps
গ. ৯৬০০-১ mbps ঘ. সর্বনিম্ন ১ gbps
৬২. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার?
ক. ৬ খ. ৫ গ. ৪ ঘ. ৩
# নিচের উদ্দীপকের আলোকে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আরিফ সাহেবের অফিসে ১৩টি কম্পিউটার তিনটি স্তরে বিভক্ত করে সংযোগ দেওয়া হলো। প্রথম স্তরের কম্পিউটারটি নষ্ট হওয়ায় পুরো ব্যবস্থাটি অকার্যকর হয়ে পড়ে। নতুন একটি শাখা অফিস স্থাপন করতে গিয়ে প্রতিষ্ঠানটি একটি বৃহত্ কোম্পানির সার্ভার ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়।
৬৩. উদ্দীপকে কী ধরনের টপোলজি ব্যবহূত হয়েছে?
ক. রিং খ. বাস গ. স্টার ঘ. ট্রি
৬৪. অফিসটির গৃহীত সিদ্ধান্তে কী সুবিধা পাওয়া যাবে?
ক. নতুন কম্পিউটারে সংশোধন করা যাবে
খ. নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ খরচ হ্রাস পাবে
গ. রিসোর্স শেয়ার অনেক সহজ হবে
ঘ. সার্ভার ব্যবস্থাপনা সহজ হবে
৬৫. জিএসএম (GSM) সার্ভিসের বৈশিষ্ট্য কোনটি?
ক. কল খরচ কম খ. রোমিং সুবিধা
গ. সীমিত অপারেটর ঘ. আলাদা ব্যান্ডউইট্থ
৬৬. অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তর দ্রুত হওয়ার কারণ, এতে—
i. সূক্ষ্ম কাচ তন্তু ব্যবহূত হয়
ii. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
iii. বেশি ওজনের উপাদান ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭. কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?
ক. Wi-Max খ. ব্লুটুথ গ. ইনফারেড ঘ. Wi-Fi
৬৮. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
ক. জ্যাকেট খ. ক্ল্যাডিং গ. কোর ঘ. বাফার
৬৯. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো—
i. সিমপ্লেক্স ii. হাফ-ডুপ্লেক্স iii. ফুল-ডুপ্লেক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে SMS সেবা চালু হয়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি: অধ্যায়-২
৪৯. ঘ ৫০. খ ৫১. ঘ ৫২. গ ৫৩. খ ৫৪. খ ৫৫. ক ৫৬. ক ৫৭. ক ৫৮. খ ৫৯. ঘ ৬০. ক ৬১. খ ৬২. ঘ ৬৩. ঘ ৬৪. গ ৬৫. খ ৬৬. ক ৬৭. ঘ ৬৮. গ ৬৯. ঘ ৭০. খ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম