বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১. বিরাজের বয়স (3A)16। বাইনারি সংখ্যায় তার বয়স কত হবে?
ক. 00111010 খ. 10111010
গ. 00111011 ঘ. 00101011
২. যদি P, Q, R এবং S চারটি বুলিয়ান চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?
ক. ৪ খ. ৮ গ. ১৬ ঘ. ৩২
৩. অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি?
ক. 1 খ. 7 গ. 8 ঘ. 10
৪. বর্তমানে ইউনিকোডের মোট অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত?
ক. ৬৫৫৩৬ খ. ৫৬৬৩৬ গ. ৫৬৫৩৬ ঘ. ৬৬৫৩৬
৫. শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখল 1001। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত হবে?
ক. ৫ খ. ৯ গ. ১৬ ঘ. ১৭
৬. Unicode কত বিটের?
ক. 3 খ. 4 গ. 8 ঘ. 16
৭. অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি?

ক. 270 খ. 200 গ. 170 ঘ. 100
নিচের উদ্দীপকের আলোকে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৮. চিত্রে Y = কত?
ক. C (B+C) (A+B+C) খ. (B+C) (A+B+C)
গ. C (A+B) (A+B+C) ঘ. C (A+B+C)
৯. X-OR গেইটের প্রতীক কোনটি?

ক. খ.
গ. ঘ.
১০. বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমেলে কত?
ক. 70 খ. 75 গ. 78 ঘ. 80
১১. পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার—
i. সংখ্যাটিতে ব্যবহূত অঙ্কের স্থানীয় মান
ii. সংখ্যা পদ্ধতির ভিত্তি
iii. সংখ্যাটিতে ব্যবহূত অঙ্কগুলোর নিজস্ব মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কোনটি সর্বজনীন গেইট?
ক. NOT খ. NOR গ. X- OR ঘ. X- NOR
১৩. যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহূত হয়?
i. On, Off ii. High, Low iii. Positive, Negative
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. (275)10 = (?)16
ক. 242 খ. 423 গ. 113 ঘ. 311
১৫. (1101)2 = (?)10
ক. 15 খ. 14 গ. 13 ঘ. 12
১৬. 1110F কোন সংখ্যা পদ্ধতিতে লেখা?
ক. বাইনারি খ. অক্টাল গ. ডেসিমেল ঘ. হেক্সাডেসিমেল
১৭. সর্বজনীন গেইট কোনটি?
ক. OR খ. AND গ. NOT ঘ. NAND
# নিচের উদ্দীপক লক্ষ করো এবং ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
P Q X
0 0 0
0 1 0
1 0 0
1 1 1
১৮. সত্যক সারণিতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেইটকে নির্দেশ করে?
ক. OR খ. AND গ. NOT ঘ. XOR
১৯. ১৬ লাইন Encoder এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৮টি
২০. ৫৪৯ সংখ্যাটি হতে পারে—
i. অক্টাল ii. ডেসিমেল iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?
ক. দশমিক খ. বাইনারি গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমেল
২২. EBCDIC কোডের বিট সংখ্যা কয়টি?
ক. ৪ খ. ৭ গ. ৮ ঘ. ১৬
২৩. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস কত?
ক. ২ খ. ৮ গ. ১০ ঘ. ১৬
২৪. মৌলিক গেইট কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৭
২৫. বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত?
ক. ১৬ খ. ১০ গ. ৮ ঘ. ২
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৩
১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম