
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৩৮. অনিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. ফাইলকে সংক্রমণ করে
ii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
iii. মেমরিতে স্থায়ীভাবে বসে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৯. নিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় ii. মেমরিতে স্থায়ীভাবে বসে থাকে
iii. যখন কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সংক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে—
i. কম্পিউটারের গতি হ্রাস
ii. কম্পিউটার বন্ধ iii. হার্ডডিস্ক ফর্মেট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. কত সালে জন ভন নিউম্যান সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ গ. ২০০০ ঘ. ২০০৮
৪২. সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন কে?
ক. জন ভন নিউম্যান খ. চার্লস ব্যাবেজ
গ. ফ্রেডরিক বি কোহেন ঘ. জন রিচম্যান
৪৩. কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সম্বোধন করেন কে?
ক. ফ্রেডরিক এইচ কোবিন
খ. ভন নিউম্যান গ. ফ্রেডরিক বি কোহেন
ঘ. ফ্রেডরিক ব্যাবেজ
৪৪. কম্পিউটার ভাইরাস হিসেবে—
i. জন ভন নিউম্যান সর্বপ্রথম আলোকপাত করেন ii. ১৯৪৫ সালে
iii. ফ্রেডরিক বি কোহেন সম্বোধন করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৩৮. খ ৩৯. গ ৪০. ঘ ৪১. খ ৪২. ক ৪৩. গ ৪৪. ঘ।
প্রকাশ কুমার দাস, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা