তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে অনুশীলন করবে এবং উত্তর মিলিয়ে নেবে।

১। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন—
ক. ডেস্কটপ খ. ট্যাবলেট গ. স্মার্টফোন ঘ. ইন্টারনেট সংযোগ
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ—
ক. কম্পিউটার খ. স্মার্টফোন গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন
৩। ডিজিটাল কনটেন্ট হলো—
i. ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ
ii. ইনফোগ্রাফিকস ও অ্যানিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কনটেন্ট কী?
ক. প্রতিলিপি খ. তথ্য আধেয় গ. উপাত্ত ঘ. ডেটাবেজ
৫। কোনো তথ্য আধেয় যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে বলে—
ক. ডেটাবেইস খ. ডিজিটাল কনটেন্ট গ. ডেটা ঘ. ইন্টারনেট
৬। ডিজিটাল কনটেন্ট কী আকারে প্রেরিত ও গৃহীত হয়?
ক. অ্যানালগ উপাত্ত আকারে খ. ডিজিটাল উপাত্ত আকারে
গ. তথ্য আকারে ঘ পোস্টারে
৭। ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রচারিত হতে পারে?
ক. অ্যানালগ আকারে খ. অ্যানালগ ফাইল আকারে
গ. কম্পিউটারের ফাইল আকারে ঘ. ই-লার্নিং প্রক্রিয়ায়
৮। ডিজিটাল কনটেন্ট হলো—
ক. শব্দ খ. অডিও গ. ভিডিও ঘ. সব কটি
৯। লিখিত তথ্য হলো—
ক. কার্টুন খ সিনেমা গ. ডিজিটাল কনটেন্ট ঘ. অ্যানিমেশন
১০। লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোন ধরনের কনটেন্ট?
ক. ই-সেবা খ. কুয়েরি গ. ডিজিটাল কনটেন্ট ঘ. শ্বেতপত্র
১১। অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট?
ক. অ্যানালগ খ. ডিজিটাল গ. ই-বুক ঘ. পিডিএফ
১২। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যই—
ক. ডিজিটাল কনটেন্ট খ. ডিজিটাল লাইব্রেরি গ. অ্যানিমেশন ঘ. ই-বুক
১৩। প্রধানত কয়টি ভাগে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৪। নিবন্ধ ও শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. টেক্সট গ. গ্রাফিক্স ঘ. ভিডিও
১৫। ব্লগ পোস্ট কী ধরনের কনটেন্ট?
ক. লিখিত কনটেন্ট খ. শব্দ গ. অ্যানিমেশন ঘ. চিত্র
১৬। ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন?
ক. শব্দ খ. ইন্টারনেট গ. সংবাদপত্র ঘ. শ্বেতপত্র
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা