তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা। প্রশ্নগুলো প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।

অধ্যায়-৪
১৫. সুন্দর করে লেখার জন্য কী ব্যবহার করে লিখতে হয়?
ক. টাইপ রাইটার খ. কম্পিউটার
গ. সুন্দর খাতা ও কলম ঘ. ওয়ার্ড প্রসেসর
১৬. ওয়ার্ড প্রসেসরের প্রধান দুটি ইনপুট কোনটি?
ক. মাউস খ. কি-বোর্ড
গ. ওএমআর ঘ. লাইটপেন
১৭. কম্পিউটার কী ব্যবহার করে লেখালেখির কাজ করে?
ক. ওয়ার্ড প্রসেসর খ. লেটার প্রসেসর
গ. ওয়ার্ড আট ঘ. ওয়ার্ড প্রসেসিং
১৮. ডায়লগ বক্সের অপশন কার্যকর করতে কোন কি ব্যবহার করা হয়?
ক. ইন্টার কি খ. ডিলিট কি
গ. হোম কি ঘ. ইক্সেপ কি
১৯. স্পেস বার প্রতিবার চাপ দিলে কোন দিকে সরে যায়?
ক. এক অক্ষর ডানে খ. এক অক্ষর বাঁয়ে
গ. এক লাইন ওপরে ঘ. এক লাইন নিচে
২০. মাউস নাড়ালে কম্পিউটারের যে চিহ্ন নড়ে তাকে কী বলে?
ক. কার্সর খ. পয়েন্টার গ. কি ঘ. বার
২১. প্রতিটি ফাইল আলাদা নামে সংরক্ষণ করা হয় কেন?
ক. প্রসেসরটি কাজ করার জন্য প্রস্তুত হবে
খ. সহজে তথ্য স্থানান্তর করার জন্য
গ. অপারেটিং সিস্টেম কাজ করা শুরু করবে
ঘ. সহজে খুঁজে পাওয়ার জন্য
২২. Open অপশন মেন্যুটি পাওয়ার জন্য কোন মেন্যুতে ক্লিক করতে হবে?
ক. File খ. View গ. Edit ঘ. Tool
২৩. Save অপশন মেন্যুটি পাওয়ার জন্য কোন মেন্যুতে ক্লিক করতে হবে?
ক. File খ. View গ. Edit ঘ. Tool
২৪. Print অপশন মেন্যুটি পাওয়ার জন্য কোন মেন্যুতে ক্লিক করতে হবে?
ক. Edit খ. View গ. File ঘ. Tool
২৫. কোনো লেখাকে মাঝখানে নেওয়ার জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +A
খ. Ctrl +E
গ. Ctrl +B
ঘ. Ctrl +L
২৬. কোনো লেখাকে ডানে নেওয়ার জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +A খ. Ctrl +R গ. Ctrl +B ঘ. Ctrl +L
২৭. কোনো লেখাকে বাঁয়ে নেওয়ার জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +A খ. Ctrl +L
গ. Ctrl +B ঘ. Ctrl +L
২৮. মুছে ফেলা লেখা ফিরিয়ে আনার জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +A খ. Ctrl +Z গ. Ctrl +B ঘ. Ctrl +L
২৯. কোনো লেখা প্রিন্ট করার জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +A খ. Ctrl +P
গ. Ctrl +B ঘ. Ctrl +L
৩০. কোনো লেখা বোল্ড করার জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl +A খ. Ctrl +B
গ. Ctrl +B ঘ. Ctrl +L
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৪
১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. খ
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা