তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

৫৩. কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?
ক. ইন্টারনেটের ই-বুকে খ. স্মার্ট ই-বুকে গ. মুদ্রিত ই-বুকে ঘ. শ্বেতপত্রে
৫৪. কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?
ক. স্মার্ট ই-বুকে খ. আইবুক রিডারে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে
৫৫. কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?
ক. স্মার্ট ই-বুক খ. ডিজিটাল ই-বুক
গ. মুদ্রিত ই-বুক ঘ. ইলেকট্রনিক ই-বুক
৫৬. ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কোন কম্পিউটারে ভালোভাবে পড়া যায়?
ক. ম্যাকে খ. আইবুকে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে
৫৭. ডাউনলোডকৃত ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. ওয়েবসাইট খ. ল্যান্ডফোন গ. কম্পিউটার ঘ. টেলিভিশন
৫৮. ই-বুকের অ্যাপস কী আকারে প্রকাশিত হয়?
ক. পিডিএফ আকারে খ. ওয়েবসাইট আকারে
গ. অ্যাপস আকারে ঘ. ডাউনলোড আকারে
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং দুটি প্রশ্নের উত্তর দাও।
প্রমা বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন প্রমা দেখল, তার বান্ধবী বিনীতাও বই পড়ছে। কিন্তু সে পড়ছে একটি যন্ত্র ব্যবহার করে। প্রমার বান্ধবী যে বই পড়ছে, সেই বইকে বলা হয় ই-বুক।
৫৯. প্রমার বান্ধবীর ব্যবহূত যন্ত্রটির নাম কী?
ক. টেলিফোন খ. স্ট্রিমিং গ. রিডার ঘ. ওয়েবসাইট
৬০. বিনীতা যে বইটি পড়ছিল তা—
i. অডিও ফাইল আকারে প্রকাশিত হতে পারে
ii. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হতে পারে
iii. অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. ই-লার্নিংয়ের পূর্ণরূপ হচ্ছে—
ক. ইলেকট্রনিকস লার্নিং খ. ইলেকট্রনিক লার্নিং
গ. ইন্টারনেট লার্নিং ঘ. ইলেকট্রো লার্নিং
৬২. ই-লার্নিং কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. মোবাইল ফোন খ. অ্যাপস গ. ইন্টারনেট ঘ. ই-পাব
৬৩. ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়?
ক. ই-পাব খ. ইন্টারনেট গ. কম্পিউটার ঘ. ই-লার্নিং
৬৪. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. ওপেন খ. পিডিএফ গ. ডাউনলোড ঘ. ফ্রিল্যান্স
৬৫. কোথায় বিনা মূল্যে বই পাওয়া যায়?
ক. দোকানে খ. লাইব্রেরিতে গ. ইন্টারনেটে ঘ. স্কুলে
৬৬. কোনটি নেটওয়ার্কের নেটওয়ার্ক?
ক. ইন্টারনেট খ. ই-পাব গ. ল্যান ঘ. আরপানেট
৬৭. ইন্টারনেট-সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. রাউটার খ. মডেম গ. আইবুক ঘ. কম্পিউটার
৬৮. কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত?
ক. প্রকাশকের খ. পাঠকের গ. সৃষ্টিকর্মের মালিকের ঘ. রাষ্ট্রের
৬৯. কোনো লেখকের লেখার অধিকার রক্ষায় কোন আইন রয়েছে?
ক. কপিরাইট আইন খ. মানবাধিকার আইন
গ. হ্যাকার আইন ঘ. ক্রিমিনাল আইন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
৫৩. খ ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. গ ৫৮. গ ৫৯. গ ৬০. গ ৬১. খ ৬২. গ ৬৩. ঘ ৬৪. গ ৬৫. গ ৬৬. ক ৬৭. খ ৬৮. গ ৬৯. ক
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা