* বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
৭০। ই-লার্নিং নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে সম্পর্কিত?
ক. কৃষি খ. স্বাস্থ্য গ. শিক্ষা ঘ. বাণিজ্য
৭১। বর্তমান শিক্ষাব্যবস্থা কোনটির ওপর নির্ভর হয়ে পড়েছে?
ক. মোবাইল খ. টেলিভিশন গ. ইন্টারনেট ঘ. কোচিং
৭২। ছাত্রছাত্রীদের সব জ্ঞানের চাহিদা পূরণ করছে কোনটি?
ক. পাঠ্যবই খ. বিদ্যালয় গ. ইন্টারনেট ঘ. শিক্ষক
# নিচের অনুচ্ছেদটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও।
তাজ ও জান্নাতের বাবা তাদের জন্য ট্যাবলেট পিসি কিনে দিলেন। তাজ নবম শ্রেণিতে ও জান্নাত দ্বাদশ শ্রেণিতে পড়ে।
৭৩। তাজের ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার সম্ভব—
ক. গেমস খেলায় খ. গান শোনায় গ. হিসাব-নিকাশে ঘ. লেখাপড়ার কাজে
৭৪। তাজ ও জান্নাতের জন্য ট্যাবলেট পিসিটির সর্বোচ্চ ব্যবহার করতে—
i. দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে
ii. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকতে হবে
iii. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫। ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে?
ক. প্রটোকল খ. আরপানেট গ. ই-মেইল ঘ. ফ্রিল্যান্সিং
৭৬। এপ্রিল ২০১৪ পর্যন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী বাংলাদেশে কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে?
ক. ৩৭১৭২০৫০ খ. ৩২০৪৫১২১ গ. ৩৩০৪৩১২৪ ঘ. ৩৮৯৭২০২০
৭৭। ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে?
ক. কম্পিউটার খ. মোবাইল ফোন গ. ল্যাপটপ ঘ. আইপ্যাড
৭৮। ভবিষ্যতে কোনটি ছাড়া একটি দিনও কল্পনা করা সম্ভব নয়?
ক. মোবাইল খ. ই-বুক গ. আইসিটি ঘ. ইন্টারনেট
৭৯। ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন?
ক. কৃষি খ. আইসিটি গ. স্বাস্থ্য ঘ. দর্শন
৮০। E-mail-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Electronic Mail খ. Emergency Mail
গ. Electro Mail ঘ. Earning Mail
৮১। কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?
ক. ই-মেইল খ. ইন্টারনেট
গ. সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার ঘ. প্রোগ্রামিং
৮২। বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র কোনটি?
ক. কম্পিউটার খ. জব সাইট গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. পত্রিকা
৮৩। কম্পিউটারে মোট কতটি কাজ রয়েছে?
ক. এক শ খ. দশ হাজার গ. বিশ হাজার ঘ. অসংখ্য
৮৪। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার?
ক. কম্পিউটার খ. ওয়েবসাইট নির্মাণ গ. ইন্টারনেট ঘ. আইসিটি
৮৫। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার?
ক. রোবোটিক খ. তথ্যপ্রযুক্তি গ. আর্কিটেকচার ঘ. ইন্টারনেট
৮৬। আইসিটিতে মোট কতটি ক্যারিয়ারের ক্ষেত্র রয়েছে?
ক. ৫০টি খ. ১০০টি ঘ. শত শত ঘ. হাজার হাজার
৮৭। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার?
ক. আইসিটি খ. রোবোটিক গ. ব্যবসা ঘ. ইন্টারনেট
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
৭০. গ ৭১. গ ৭২. গ ৭৩. ঘ ৭৪. ঘ ৭৫. খ ৭৬. ক ৭৭. খ ৭৮. গ ৭৯. খ ৮০. ক ৮১. ঘ ৮২. গ ৮৩. ঘ ৮৪. ঘ ৮৫. খ ৮৬. ঘ ৮৭. ক
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা