* বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
৮৮। প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?
ক. ইন্টারনেট খ. ওয়েব গ. কম্পিউটার ঘ. প্রোগ্রামিং ভাষা
৮৯। প্রোগ্রাম তৈরি করা হয় কী দিয়ে?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার গ. ইন্টারনেট ঘ. অ্যাপস
৯০। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কোনটির মাধ্যমে করা?
ক. স্মাটফোন খ. কম্পিউটার গ. নেটওয়ার্ক ঘ. প্রোগ্রামিং
৯১। অ্যাপস মূলত কী?
ক. হার্ডওয়্যার খ. কম্পিউটার অ্যাপ্লিকেশন
গ. সফটওয়্যার ঘ ইন্টারনেট
৯২। ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে?
ক. নেটওয়ার্কের মাধ্যমে খ. ডিজিটাল কনটেন্টের মাধ্যমে
গ. মোবাইলের মাধ্যমে ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে
৯৩। কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
ক. নেটওয়ার্ক খ. অপটিক্যাল ফাইবার
গ. ইলেকট্রনিক ডিভাইস ঘ. ই-পাব
৯৪। বর্তমানে কোন সাইটে প্রোগ্রামিং করার বিশাল সুযোগ রয়েছে?
ক. ফেসবুকে খ. ই-মেইল সাইটে
গ. ফ্রিল্যান্সিং সাইটে ঘ. টুইটারে
৯৫। মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান?
ক. গেম নির্মাণ প্রতিষ্ঠান খ. সফটওয়্যার প্রতিষ্ঠান
গ. হার্ডওয়্যার প্রতিষ্ঠান ঘ. কারখানা
৯৬। ফেসবুক কী?
ক. ই-মেইল খ. ফ্রিল্যান্সিং সাইট
গ. সামাজিক যোগাযোগের মাধ্যম ঘ. তথ্য খোঁজার সাইট
৯৭। সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?
ক. হার্ডওয়্যার খ. প্রোগ্রামিং গ. কল সেন্টার ঘ. ইন্টারনেট
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং দুটি প্রশ্নের উত্তর দাও।
মাহমুদ একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। তার কাজ হলো স্মার্টফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করা।
৯৮। মাহমুদ নিচের কোন বিষয়টিতে দক্ষ?
ক. নেটওয়ার্কিং খ. টেলিফোন গ. রোবোটিকস ঘ. প্রোগ্রামিং
৯৯। কাজটি করার জন্য কী সম্পর্কে জানতে হয়?
i. প্রোগ্রামিং ii. কম্পিউটার iii. ফ্রিল্যান্সিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে—
ক. ডেটা খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ কম্পিউটার ঘ. প্রোগ্রামিং
১০১। কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. ফ্রিল্যান্সার ঘ রেডিও
১০২। কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে কী বলে?
ক. ফ্রিল্যান্সার খ. প্রোগ্রামিং
গ. নেটওয়ার্কিং ঘ. আউটসোর্সিং
১০৩। কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়?
ক. ব্যাংকিং খ. ফ্রিল্যান্সিং গ. প্রোগ্রামিং ঘ. ব্যবসায়-বাণিজ্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৩
৮৮. ঘ ৮৯. খ ৯০. ঘ ৯১. গ ৯২. ঘ ৯৩. গ ৯৪. গ ৯৫. খ ৯৬. গ ৯৭. খ ৯৮. ঘ ৯৯. ক ১০০. খ ১০১. ক ১০২. ঘ ১০৩. খ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা