তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১. নিচের কোনটি দ্বারা ছবি তোলা এবং ভিডিও করা যায়?
ক. জিএসএম খ. মোবাইল ফোন
গ. ডেস্কটপ ঘ. জিপিএস
২. রাস্তাঘাট চিনতে গাড়ির ড্রাইভার কোনটি ব্যবহার করেন?
ক. এপিএস খ. জিপিএস
গ. নোটবুক ঘ. ই-মেইল
৩. জিপিএস এখন কাজ করে কীভাবে?
ক. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে
খ. কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে
গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ঘ. বিদ্যুত্ তরঙ্গের মাধ্যমে
৪. রেডিও ও টেলিভিশন ছাড়া গান শোনা যায়—
i. কম্পিউটারে
ii. মোবাইল ফোনে
iii. ই-বুক রিডারে
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বই পড়ার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. এক্সোবেড রিডার
খ. ই-বুক রিডার
গ. এডোব রিডার
ঘ. মাইক্রো রিডার
৬. নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট?
ক. ইয়াহু খ. ফেসবুক
গ. গুগল ঘ. ইউটিউব
৭. ই-চিকিত্সাকেন্দ্রে কিসের খোঁজ নেওয়া হয়?
ক. শিক্ষকের খ. ডাক্তারের
গ. চাকরির ঘ. বইয়ের
৮. নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যায়?
ক. উইকিপিডিয়াতে খ. ই-মেইলে
গ. নোটবুকে ঘ. বুকরিডারে
৯. ঘূর্ণিঝড় সম্পর্কে তাত্ক্ষণিক খবর পেতে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করব?
ক. রেডিও
খ. টেলিভিশন
গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
১০. ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া যায় কিসের মাধ্যমে?
ক. রেডিও
খ. টেলিভিশন
গ. বুক-রিডার
ঘ. ইন্টারনেট
১১. অ্যালার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেতে পারি?
ক. মোবাইল খ. রেডিও
গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
১২. দৈনিক জীবনে আমরা প্রতি মুহূর্তে কী ব্যবহার করি?
ক. সামাজিক প্রযুক্তি
খ. যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ. তথ্যপ্রযুক্তি
১৩. ই-মেইল ব্যবহার করে কী করা যায়?
ক. গান শোনা যায়
খ. ছবি আঁকা যায়
গ. চিঠিপত্রের উত্তর দেওয়া যায়
ঘ. বই পড়া যায়
১৪. কোন যানবাহনটি চালক ছাড়াই চালানো সম্ভব হচ্ছে?
ক. প্রাইভেট কার
খ. উড়োজাহাজ
গ. মোটরবাইক
ঘ. জাহাজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর:
অধ্যায়-১
১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা