বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৪৫. ফ্রেডরিক বি কোহেন ছিলেন—
ক. আমেরিকার বিজ্ঞানী
খ. রাশিয়ার কম্পিউটার বিজ্ঞানী
গ. জাপানের কম্পিউটার বিজ্ঞানী
ঘ. আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী
৪৬. ক্রিপার কী?
ক. কম্পিউটার ভাইরাসের নাম
খ. কম্পিউটার বিজ্ঞানী
গ. আরপানেট
ঘ. একধরনের নেটওয়ার্ক
৪৭. রিপার হলো একটি—
ক. একটি হার্ডওয়্যার
খ. একটি সফটওয়্যার
গ. ভাইরাস ঘ. ভাইরাস আবিষ্কারক
৪৮. রিপার কী করে?
ক. ক্রিপার ভাইরাসকে আঘাত হানে
খ. ক্রিপার ভাইরাস তৈরি করে
গ. রিপার-এর বিপরীত ক্রিপার
ঘ. ক্রিপার ভাইরাসকে মুক্ত করে
৪৯. এলক ক্লোজার কী?
ক. কম্পিউটার ভাইরাস
খ. মুক্ত ভাইরাস
গ. অ্যান্টিভাইরাস
ঘ. উদ্ভিদ ভাইরাস
৫০. কত সালে এলক ক্লোজার ভাইরাস দেখা দেয়?
ক. ১৯৮০ খ. ১৯৮২
গ. ১৯৯৯ ঘ. ২০০৫
৫১. ব্রেইন ভাইরাস কত সালে ছড়িয়ে পড়ে?
ক. ১০৭০ খ. ১৯৭৩
গ. ১৯৮২ ঘ. ১৯৮৬
৫২. ব্রেইন ভাইরাস কে তৈরি করেন?
ক. পাকিস্তানি খ. ভারতীয়
গ. পাকিস্তানি দুই ভাই
ঘ. ভারতীয় দুই ভাই
৫৩. কম্পিউটার ভাইরাসের নাম—
i. ব্রেইন, ভিয়েনা
ii. জেরুজালেম, পিংপং
iii. নিমডা, সিআইএইচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. কম্পিউটার ভাইরাস হলো—
i. মাইকেল এঞ্জেলা
ii. কোড রেড ওয়ার্ম
iii. সিআইএইচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়াকে কী বলে?
ক. নিউ সফটওয়্যার
খ. ডেটা সফটওয়্যার
গ. অ্যান্টিভাইরাস
ঘ. কম্পিউটার ভাইরাস
৫৬. কম্পিউটার ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়া যায় সে সফটওয়্যার ব্যবহার করে তার নাম—
i. কম্পিউটার ভাইরাস
ii. অ্যান্টিভাইরাস
iii. অ্যান্টিম্যালওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. বেশির ভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকে কী করে?
ক. সংক্রমিত করে
খ. সুন্দর করে
গ. সঠিকভাবে সাজিয়ে রাখে
ঘ. দীর্ঘস্থায়ী করে
৫৮. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
ক. নরটন খ. নটন
গ. লটকন ঘ. মালটা
৫৯. কম্পিউটারের ক্ষেত্রে প্যান্ডা একটি—
ক. একটি প্রাণীর নাম
খ. অ্যান্টিভাইরাসের নাম
গ. ভাইরাসের নাম
ঘ. আফ্রিকার প্রাণীর নাম।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৪৫. ঘ ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ক ৫০. খ ৫১. ঘ ৫২. গ ৫৩. ঘ ৫৪. ঘ ৫৫. গ ৫৬. গ ৫৭. ক ৫৮. ক ৫৯. খ।
প্রকাশ কুমার দাস, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি
গার্লস কলেজ, ঢাকা