সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
৮৫. নিজস্ব মার্জিন ব্যবহার করতে চাইলে মার্জিনের কোন অপশনে যেতে হবে?
ক. Margin খ. Narrow গ. Mirror ঘ. Custom
৮৬. মার্জিন নির্ধারণের সুবিধা হলো—
i. লেখাটি আকর্ষণীয় হয় ii. লেখাটি দেখতে সুন্দর হয়
iii. তথ্য খুঁজে পেতে সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৭. স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ হলো—
ক. হিসাব করা খ. রো ও কলাম গ. ছড়ানো পাতা ঘ. সাদা পাতা
৮৮. স্প্র্রেডশিট প্রোগ্রাম—
ক. ওয়ার্ড খ. ইলাসট্রেটর গ. এক্সেল ঘ. ফটোশপ
৮৯. সবচেয়ে বেশি ব্যবহূত স্প্র্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম কোনটি?
ক. লোটাস খ. লোটাস ১, ২, ৩
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. ভিসি ক্যাল্ক
৯০. এক্সেল সফটওয়্যার মূলত কোন কাজে ব্যবহূত হয়?
ক. হিসাব-নিকাশের কাজে খ. ডেটা সংরক্ষণে
গ. লেখালেখির কাজে ঘ. গ্রাফিক্স ডিজাইনে
৯১. স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে কী বলে?
ক. ডকুমেন্ট খ. সারি গ. ওয়ার্কশিট ঘ. ওয়ার্কবুক
৯২. এক্সেলের কলাম ও সারির প্রতিটি উপাদানকে কী বলে?
ক. কলাম খ. সেল গ. শিট ঘ. ঘর
৯৩. চার্ট বা গ্রাফ ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করতে ব্যবহূত হয়—
ক. মাইক্রোসফট এক্সেল খ. ফটোশপ
গ. ইলাসট্রেটর ঘ. মাইক্রোসফট আউটলুক
৯৪. স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য—
i. গ্রাফভিত্তিক কাজ করা ii. সূত্রের ব্যবহারভিত্তিক কাজ করা
iii. বুলেটের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৪
৮৫. ঘ ৮৬. ক ৮৭. গ ৮৮. গ ৮৯. গ ৯০. ক ৯১. গ ৯২. খ ৯৩. ক ৯৪. ক
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা