
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
১। কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়?
ক. ঢাকা শিক্ষা বোর্ড
খ. মাদ্রাসা শিক্ষা বোর্ড
গ. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ঘ. কারিগরি শিক্ষা বোর্ড
২। ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পাওয়া যায়, সেগুলোকে কী বলে?
ক. ই-বুক খ. ইন্টারনেট বুক
গ. এনসিটিবি বুক ঘ. ডিজিটাল বুক
৩। ইন্টারনেটের সাহায্যে—
i. পাঠ বিষয়ে সহায়তা পাওয়া যায়
ii. ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়
iii. অনলাইনে ক্লাস করা যায়
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। গণিত শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি?
ক. www.matholympiad.org.bd
খ. www.kanacademy.org
গ. www.mathforum.org/dr.math/
ঘ. www. kanacademy.org/int/bn/
৫। কোন ওয়েবসাইটে গণিত বই পাওয়া যায়?
ক. http:/www.ebook.gov.bd
খ. http:/www.moedu.gov.bd
গ. www.mathforum.org/dr.math/
ঘ. www. kanacademy.org/int/bn/
৬। ইন্টারনেট ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দেয়?
ক. প্রায় এক লাখ খ. প্রায় দুই লাখ
গ. প্রায় চার লাখ ঘ. প্রায় পাঁচ লাখ
৭। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ছাত্রছাত্রীদের শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করে
খ. এটি শুধু তথ্যের উত্স
গ. ভার্চ্যুয়াল ক্লাসের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী শিক্ষা লাভ করতে পারে
ঘ. ছাত্রছাত্রীরা তথ্যগত বিভ্রান্তিতে ভোগে
৮। বাংলাদেশে থেকে যুক্তরাষ্ট্রের MIT-তে কোর্স করা যায় কীভাবে?
ক. মোবাইল ফোনের মাধ্যমে
খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. স্কাইপের মাধ্যমে
ঘ. ওয়েবসাইটের মাধ্যমে
৯। ভার্চ্যুয়াল ক্লাসরুমের মাধ্যমে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কী উপকার পেতে পারে?
ক. রোগীকে ওষুধ খাওয়াতে পারবে
খ. চিকিত্সা করতে পারবে
গ. জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে
ঘ. রোগীকে পর্যবেক্ষণ করতে পারবে
১০। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইট খান একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ২০০২ সালে খ. ২০০৫ সালে
গ. ২০০৬ সালে ঘ. ২০০৮ সালে
১১। নিচের কোনটির কারণে আমরা ইতিমধ্যে অনেক ধরনের সুবিধা ব্যবহার করছি?
ক. ইন্টারনেটের কারণে
খ. প্রযুক্তির কারণে
গ. মোবাইল ফোনের কারণে
ঘ. কম্পিউটারের কারণে
১২। ইন্টারনেটে শিক্ষাসংক্রান্ত ব্যাপারে সঠিক অনুসন্ধানের মাধ্যমে কী বের করা যায়?
ক. তথ্য খ. তথ্য ও উপাত্ত
গ. সব তথ্যের লিংক
ঘ. একটি তথ্যের লিংক
১৩। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ভূমিকা রাখছে—
i. সহজে শিক্ষা বিস্তারে
ii. শিক্ষা কার্যক্রম সহজ করে
iii. সরাসরি শিক্ষা দান করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা