তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৫

১৪। বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ কোনটি?

ক. বাংলাপিডিয়া খ. উইকিপিডিয়া  

গ. ওয়ার্ল্ডপিডিয়া ঘ. মাল্টিমিডিয়া    

১৫। উইকিপিডিয়া কারা তৈরি করেন?

ক. মাইক্রোসফট কোম্পানি খ. সারা বিশ্বের মানুষ                গ. গুগলের কর্মীরা ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

১৬। উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে?

ক. ৬০টি ভাষায় খ. ২০০টি ভাষায়  

গ. ১০টি ভাষায় ঘ. ৩০টি ভাষায়

১৭। বিশ্বের কতটি ওয়েবসাইটে নিউটনের গতির দ্বিতীয় সূত্রসংক্রান্ত তথ্য আছে?

ক. প্রায় ২০ হাজার খ. প্রায় ২০ লাখ                

গ. প্রায় ১ লাখ ঘ. ৪ লাখেরও বেশি

১৮। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট—

ক. www.matholympiad.org.bd     

খ. www.moedu.gov.bd

গ. www.mathforum.org/dr.math/

ঘ. www. kanacademy.org/int/bn/

১৯। ইংরেজি শেখার ওয়েবসাইটের নাম কী?

ক. খান একাডেমি খ. বিবিসি জানালা              

গ. উইকিপিডিয়া ঘ. ইয়াহু

২০। কোন জায়গায় বিশ্বের বিখ্যাত বইগুলো সহজে পাওয়া যায়?

ক. মার্কেটে

খ. বইয়ের দোকানে     

গ. লাইব্রেরিতে

ঘ. ইন্টারনেটে

২১। নিচের কোন সাইটে আমরা ভিডিও শেয়ারিং করতে পারি?

ক.  www.matholympiad.org.bd

খ. www.moedu.gov.bd

গ. www.mathforum.org/dr.math/

ঘ. www.youtube.com

২২। ই-বুক দ্বারা কী বোঝায়?

ক. বইয়ের কম্পোজ কপি

খ. মুদ্রিত বইয়ের ডিজিটাল কপি     

গ. বইয়ের ফটোকপি ঘ. বইয়ের লিখিত কপি

২৩। http://www.coursera.org দ্বারা কী বোঝায়?

ক. ইংরেজিতে একটি শিক্ষা কোর্স                   

খ. বাংলায় একটি শিক্ষা কোর্স

গ. যেকোনো ভাষার শিক্ষা কোর্স

ঘ. একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট

২৪। www দিয়ে কোনটি বোঝায়?

ক. wide world web খ. wide web way

গ. world wde way ঘ. world wide web

২৫। www.ebook.gov.bd এখানে bd বলতে নিচের কোনটি বোঝায়?

ক. bangladesh খ. bangla গ. bd ঘ. bangali

২৬। ওয়েবপেজে থাকতে পারে—

i. টেক্সট ii. অডিও iii. ভিডিও          

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭। MIT কোন দেশের বিশ্ববিদ্যালয়?

ক. ভারত খ. যুক্তরাজ্য

গ. ব্রিটেন ঘ. যুক্তরাষ্ট্র

২৮। ওয়েবসাইটের ঠিকানা টাইপ করলে তুমি কোথায় হাজির হবে?

ক. ওয়েবসাইটে খ. ব্রাউজারে         

গ. ইন্টারনেটের জগতে  ঘ. সার্চ ইঞ্জিনে

২৯। MIT-এর পূর্ণরূপ কী?

ক. মনিটরিং ইনফরমেশন অব টেকনোলজি 

খ. মনিটরিং ইনস্টিটিউট অব টেকনোলজি

গ. মান্থলি ইনকাম ট্যাক্স                                 

ঘ. ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি

৩০। কোন ওয়েবসাইট পাবলিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ প্রকাশ করে?

ক. http://www.ebook.gov.bd              

খ. http://www.moedu.gov.bd

গ. http://www.napa.gov.bd

ঘ. http://www.dpe.gov.bd

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-৫

১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ      ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. খ

শিক্ষক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা