বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৮২। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট সংগ্রহের যে সেবা চালু করেছে তার নাম—
ক. ই-টিকিটিং
খ. ই-কমার্স
গ. ইন্টারনেট
ঘ. রেলওয়ে সার্ভিস
৮৩। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?
ক. ইন্টারনেট
খ. জিপিএস
গ. মাল্টিমিডিয়া
ঘ. ওয়েবসাইট পোর্টাল
৮৪। সুশাসনের জন্য দরকার—
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
খ. অস্বচ্ছতা
গ. অব্যবস্থা
ঘ. আধুনিক ব্যবস্থা
৮৫। কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?
ক. ডিজিটাল ব্যবস্থা
খ. ই-লার্নিং
গ. আইন প্রণয়ন
ঘ. ই-ভোটিং
৮৬। শাসনব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক. ডিজিটাল অবস্থা
খ. ই-গভর্ন্যান্স গ. সুশাসন
ঘ. ইলেকট্রনিক পদ্ধতি
৮৭। ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ
ঘ. চিকিত্সাসেবা প্রদান
৮৮। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
৮৯। বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?
ক. ২-৪ দিন খ. ২-৫ দিন গ. ১০ দিন ঘ. ১৫ দিন
৯০। ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
ক. ১০ শতাংশ খ. ২০ শতাংশ
গ. ৪০ শতাংশ ঘ. ৫০ শতাংশ
৯১। নাগরিকদের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং খ. আইন প্রণয়ন
গ. গভর্ন্যান্স ঘ. সামাজিক দায়বদ্ধতা
৯২। সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?
ক. ই-গভর্ন্যান্স খ. সুশাসন
গ. ই-পুর্জি ঘ. আইন প্রণয়ন
৯৩। ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে?
i. ইন্টারনেট ii. মোবাইল ফোন iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪। এমটিএস-এর পূর্ণরূপ কোনটি?
ক. ইলেকট্রনিকস মানি ট্রান্সফার সিস্টেম
খ. ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম
গ. ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম
ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
৯৫। দেশের কয়টি চিনিকলের আখচাষি বর্তমানে
ই-পুর্জি সেবা গ্রহণ করছেন?
ক. ৫টি খ. ১৫টি গ. ২০টি ঘ. ২২টি
৯৬। অনলাইনে আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?
ক. ই-গভর্ন্যান্স খ. ই-সেবা
গ. এমটিএস ঘ. মোবাইল সেবা
৯৭। মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি হলো—
ক. ই-পর্চা খ. ই-স্বাস্থ্যসেবা
গ. টেলিমেডিসিন ঘ. ই-পূর্জি
৯৮। দেশের হাসপাতালগুলোতে বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?
ক. ই-পর্চা খ. ই-কমার্স
গ. টেলিমেডিসিন ঘ. ই-টিকিটিং
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
৮২. ক ৮৩. ঘ ৮৪. ক ৮৫. ক ৮৬. খ ৮৭. খ ৮৮. ক ৮৯. খ ৯০. গ ৯১. গ ৯২. ক ৯৩. ঘ ৯৪. ঘ ৯৫. খ ৯৬. খ ৯৭. খ ৯৮. গ