তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬

২১। নিচের কোনটি ফরেন কি, যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Academic Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Marks, Grade?

ক. Marks খ. Academic Year গ. Roll ঘ. Grade

২২। একটি টেবিলে প্রাইমারি কি কয়টি থাকতে পারে?

ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. পাঁচটি

২৩। ডেটাবেইস থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোঁজ করার জন্য কী ব্যবহার করতে হয়?

ক. কুয়েরি খ. সার্চিং গ. রিলেশন ঘ. ইনডেক্স

২৪। কোনটি ফরেন কি-এর কাজ?

ক. দুটি অ্যাট্রিবিউটকে আলাদাভাবে চিহ্নিত করা

খ. দুটি টেবিলের মধ্যে যোগসূত্র স্থাপন করা

গ. দুটি টেবিলকে স্বনির্ভর করা

ঘ. অ্যাট্রিবিউট ও রেকর্ড শনাক্ত করা

২৫। নাম (Name) ফিল্ড প্রাইমারি কি নয় কেন?

ক. একাধিক ব্যক্তির একই নাম হতে পারে

খ. একই ব্যক্তির নাম মাত্র একটি

গ. নাম অ্যাট্রিবিউট-বহির্ভূত

ঘ. ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম সব সময় ভিন্ন ভিন্ন

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি ডেটাবেইসে ২০০ ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রত্যেক ছাত্রের নাম, রোল নম্বর, জন্মতারিখ ও জিপিএ-সংবলিত চারটি করে ফিল্ড আছে।

২৬। উল্লিখিত ডেটাবেইস রেকর্ডের সংখ্যা কয়টি?

ক. ৪টি খ. ২৫টি গ. ২০০টি ঘ. ৪০০টি

২৭। RDBMS-এর ধারণা আসে কত সালে?

ক. ১৯৬০ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৯০

২৮। RDBMS সফটওয়্যার কোনটি?

ক. Oracle খ. MS Excel

গ. MS Word ঘ. Power Point

২৯। ডেটা টেবিলের মধ্যে কোনটি প্রাইমারি কি ফিল্ড?

ক. নাম খ. রোল নম্বর গ. গ্রুপ ঘ. বয়স

৩০। রিলেশনাল ডেটাবেইসে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি

৩১। নিচের কোনটি আরডিবিএমএসের কাজ নয়?

ক. ডেটা সংরক্ষণ করা

খ. ডেটার নিরাপত্তা রক্ষা করা

গ. তথ্যের বিশুদ্ধতা রক্ষা করা

ঘ. একই সময়ে একাধিক ব্যবহারকারী প্রতিরোধ করা

৩২। ভিন্ন ভিন্ন ডেটা টেবিলগুলোকে একত্র করে ডেটা সঞ্চালন করার জন্য কী প্রয়োজন?

ক. ভিন্ন ভিন্ন টেবিলে ডেটা এন্ট্রি করা

খ. টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করা

গ. টেবিলের নিরাপত্তা বিধান করা

ঘ. টেবিলগুলোর মধ্যে কুয়েরি করা

৩৩। কোনটি সর্বাধিক ব্যবহূত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

ক. DB-2 খ. MYSQL

গ. MS Access ঘ. SQL Server

৩৪। রিলেশনাল ডেটাবেইস ডেটাকে নিচের কোন উপায়ে সংরক্ষণ করা হয়?

ক. XML খ. FILE গ. TABLE ঘ. HTML

৩৫। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে

গঠিত হয়—

ক. সম্পর্কযুক্ত ডেটাবেইস খ. নিরীক্ষিত ডেটাবেইস

গ. গুচ্ছ ডেটাবেইস ঘ. অনিয়ন্ত্রিত ডেটাবেইস

৩৬। কোন কারণে শর্টের তেমন ব্যবহার নেই?

ক. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে কম মেমোরি দখল করে

খ. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে বেশি মেমোরি দখল করে

গ. সব ফিল্ড শর্ট করা যায় না

ঘ. ডেটা শর্ট করার প্রয়োজন হয় না

বাকি অংশ ছাপা হবে শনিবার

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-৬

২১. গ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ

মাস্টার ট্রেইনার, প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম