বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৩
১. বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি?
ক. বসার ঘর খ. শোয়ার ঘর
গ. খাবার ঘর ঘ. পড়ার ঘর
২. সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে—
i. ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ না-ও হতে পারে
ii. আন্তরিকতার অভাব থাকে
iii. প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি—
ক. অসামাজিক হয়ে যেতে পারে
খ. কম্পিউটারে দক্ষ হতে পারে
গ. লেখাপড়ায় ভালো হতে পারে
ঘ. জ্ঞান-বিজ্ঞানে উন্নত হতে পারে
৪. কীভাবে ইন্টারনেট ব্যবহারে বিপদমুক্ত হওয়া যায়?
ক. প্রকাশ্যভাবে ব্যবহার করে
খ. অপ্রকাশ্যভাবে ব্যবহার করে
গ. অপরিচিত মানুষকে নিজের পরিচয় দিয়ে
গ. রূঢ়তা প্রদর্শন করে
৫. অনেকের কাছেই কম্পিউটারের মূল ব্যবহার দাঁড়িয়েছে কিসের ব্যবহারে?
ক. গান শোনা ও ছবি দেখা খ. তথ্য সংগ্রহ করা
গ. তথ্য সরবরাহ করা ঘ. ইন্টারনেটে সামাজিক নেটওয়ার্কে সময় কাটানো
৬. অন্যের ওয়েবসাইটে অবৈধভাবে ঢুকে যাওয়াকে কী বলে—
ক. ব্রাউজিং খ. স্মাগলিং গ. হ্যাকিং ঘ. ট্যাগিং
৭. ইন্টারনেট ব্যবহারে সতর্কবার্তা কোনটি?
ক. পরিচিত মানুষকেও নিজের পাসওয়ার্ড দেওয়া যাবে না
খ. অপরিচিত মানুষকে নিজের নাম বলা যাবে না
গ. অপরিচিত মানুষকে নিজের নাম জানানো যাবে না ঘ. অপরিচিত মানুষকে নিজের নাম, ছবি ও পাসওয়ার্ড দেওয়া যাবে না
৮. দেশ-বিদেশে মানুষের সঙ্গে কম খরচে দ্রুত যোগাযোগ করা যায়—
i. ওয়েবসাইট ব্যবহার করে
ii. ইন্টারনেট ব্যবহার করে
iii. মোবাইল ফোন ব্যবহার করে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী—
i. অন্যের দৃষ্টির আড়াল হবে না
ii. এমন জায়গায় বসবে, যাতে চেহারা দেখা যায়
iii. এমন জায়গায় বসবে, যাতে কম্পিউটারের স্ক্রিন দেখা যায়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. IAD-এর পূর্ণরূপ কী?
ক. International Addiction Disorder খ. Internet Addiction Disorder
গ. Internal Addiction Disorder
ঘ. Internet Admission Disorder
১১. IAD শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?
ক. জুয়া খেলার নেশা খ. মাদক ব্যবহারের নেশা
গ. বেশি কম্পিউটার ব্যবহারের নেশা ঘ. বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা
১২. কেউ যদি অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু নষ্ট করে তাকে বলে—
ক. সাদা টুপি হ্যাকার খ. কালো টুপি হ্যাকার
গ. হলুদ টুপি হ্যাকার ঘ. নীল টুপি হ্যাকার
১৩. MMO কী?
ক. Master multiplayer online game খ. Massively multiplayer online game
গ. Mutual multiplayer online game ঘ. Morgan multiplayer online game
১৪. সামাজিক নেটওয়ার্কে কিসের আশঙ্কা থাকে না?
ক. একে অন্যের বন্ধুত্ব হয়ে যাওয়ার
খ. মানুষজনের অসামাজিক হয়ে যাওয়ার
গ. একে অন্যের কাছে অপরিচিত হয়ে যাওয়ার
ঘ. মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার
১৫. যখন কম্পিউটারে আসক্তি হয়—
i. কাজকর্মে ক্ষতি হয় ii. লেখাপড়ায় সমস্যা হয়
iii. ঘুম বেশি হয়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৩
১. ঘ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা