* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান খ. টিম বার্নার্স-লি
গ. মার্ক জাকারবার্গ ঘ. ই এফ কড
২. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-বিজনেস ঘ. আউটসোর্সিং
৩. ফ্রিল্যান্সিং কী?
ক. দীর্ঘমেয়াদি চুক্তিতে কাজ করা
খ. নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করা
গ. স্বাধীনভাবে যেকোনো প্রতিষ্ঠানে কাজ করা
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা
৪. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. টেলিফোন
৫. ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থা বিশ্বগ্রামে কোনটি?
ক. E-Commerce System খ. E-Cashback System
গ. E-Business System ঘ. E-Payment System
৬. কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কী করতে হবে?
ক. সাইনবোর্ডে টাঙাতে হবে খ. পত্রিকায় দিতে হবে
গ. ওয়েবসাইটে দিতে হবে ঘ. রেডিওতে দিতে হবে
৭. হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন?
ক. জার্মানি খ. ফ্রান্স গ. গ্রিস ঘ. কানাডা
৮. কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সঙ্গে ভিডিও চ্যাট করেন?
ক. স্কাইপে খ. মাই স্পেস গ. টুইটার ঘ. ইউটিউব
৯. অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করাকে বলা হয়—
ক. ই-মেইল খ. ই-বুক গ. ই-গভর্নেস ঘ. ই-কমার্স
১০. www.khanacademy.org ওয়েবসাইটটি কী-সংক্রান্ত?
ক. চিকিত্সা-সংক্রান্ত খ. বিনোদন-সংক্রান্ত
গ. ব্যবসা-সংক্রান্ত ঘ. শিক্ষা-সংক্রান্ত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
১. ক ২. ঘ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম