তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
২০. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
ক. টেলিকনফারেন্স খ. টেলিকমিউনিকেশন
গ. ভিডিও কনফারেন্স ঘ. ভিডিও চ্যাটিং
২১. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা╛
i. একে অপরের ছবি দেখতে পারে
ii. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পায়

iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং গ. ই-বিজনেস ঘ. আউটসোর্সিং
২৩. তথ্যপ্রযুক্তি বলতে মূলত কী বোঝায়?
ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি খ. তথ্য বিক্রির প্রযুক্তি
গ. তথ্য বিকৃতির প্রযুক্তি ঘ. শুধু তথ্য রাখার প্রযুক্তি
২৪. দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে?
ক. ফেসবুক খ. আউটসোর্সিং গ. গুগল ঘ. সংবাদপত্র
২৫. বর্তমান সময়ের আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচারব্যবস্থা মূলত কী নির্ভর?
ক. স্যাটেলাইট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. দৈনিক পত্রিকা
২৬. টেলিভিশন একটি—
ক. প্রেরক যন্ত্র খ. একমুখী যোগাযোগব্যবস্থা
গ. দ্বিমুখী যোগাযোগব্যবস্থা ঘ. টেলিকমিউনিকেশন
২৭. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল খ. ফেসবুক গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম