তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
২০. বর্তমান যুগকে কী বলে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ খ. তথ্য যুগ গ. প্রযুক্তির যুগ
ঘ. কম্পিউটারের যুগ
২১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজ কী?
ক. তথ্যবিন্যাস খ. তথ্য বাড়ানো
গ. তথ্য সাজানো
ঘ. তথ্য প্রক্রিয়াকরণ
২২. বিশ্লেষণমূলক কাজ কোন প্রোগ্রামের সাহায্যে করা যায়?
ক. ওয়ার্ড খ. স্প্রেডশিট
গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্ক
২৩. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কাজ করা যায়—
i. হিসাব করা ii. বিশ্লেষণ করা
iii. প্রতিবেদন তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
ক. কুইক টুল বার খ. মেনুবার
গ. রিবন ঘ.স্ট্যাটাস বার
২৫. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে করা যায়—
ক. দ্রুত ও নির্ভুলভাবে হিসাব-নিকাশ খ. ডেটাবেইসের কাজ
গ. ওয়ার্ডের কাজ
ঘ. অপারেটিং সিস্টেমের কাজ
২৬. স্প্রেডশিট প্রোগ্রামের আইকন দেখতে কিসের মতো?
ক. W-এর মতো খ. X-এর মতো গ. Q-এর মতো ঘ. A-এর মতো
২৭. এমএস-এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে তাকে বলে—
ক. মেনু বার খ. স্ট্যান্ডার্ড বার
গ. কমান্ড লিস্ট ঘ. টাইটেল বার
২৮. এমএস-এক্সেল উইন্ডোর ওপরের বাঁ দিকে কোনার দিকের বাটনকে বলে—
ক. অফিস বাটন খ. মেনু লিস্ট
গ. কুইক অ্যাকসেস লিস্ট
ঘ. স্ট্যাটাস বার
২৯. কুইক টুল বারের অবস্থান—
ক. অফিস বাটনের পাশে
খ. অফিস বাটনের নিচে
গ. স্ট্যাটাস বারের পাশে
ঘ. মেনু বারের পাশে
৩০. কন্ট্রোল বক্স কোথায় থাকে?
ক. মেনু বারে খ. কমান্ড লিস্টে
গ. টাইটেল বারে ঘ. ফর্মুলা বারে
৩১. মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো থাকে, এগুলোকে একত্রে কী বলে?
ক. কমান্ড খ. কমান্ড লিস্ট
গ. মেনু লিস্ট ঘ. রিবন
৩২. নিচের কোন ক্ষেত্রে ওয়ার্কবুক ব্যবহার করা যায় না—
ক. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে খ. ব্যবসার হিসাব-নিকাশ করতে গ. ডাক্তারি পরীক্ষা করতে
ঘ. ক্রিকেট খেলার রান হিসাব করতে
৩৩. স্ট্যাটাস বারের অবস্থান—
ক. ওয়ার্কশিটের ওপরের দিকে
খ. ওয়ার্কশিটের নিচের দিকে
গ. ওয়ার্কশিটের পাশে
ঘ. ওয়ার্কশিটের বাঁ দিকে
৩৪. স্ট্যাটাস বারের বাঁ দিকে ওয়ার্কশিট দেখার অপশন আছে—
ক. ভিন্ন ভিন্ন পদ্ধতিতে
খ. একই পদ্ধতিতে গ. দুটি পদ্ধতিতে ঘ. তিনটি পদ্ধতিতে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৪
২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ ৩৪. ক।

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
গার্লস কলেজ, ঢাকা