তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৪। লেখা সমপাদনার প্রথম কাজ কোনটি?
ক. লেখার আকার ছোট বড় করা
খ. বানান সংশোধন করা
গ. ছবি যোগ করা
ঘ. বক্স আকারে লেখাকে উপস্থাপন করা
১৫। ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—
i. শতকরার হিসাব করা যায় ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়
iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. Close খ. Prepare গ. New ঘ. Open
১৭। ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি document সংরক্ষণে ব্যবহূত হয়?
ক. Open খ. Save গ. Prepare ঘ. Publish
১৮। ওয়ার্ড প্রসেসরে আগের ডকুমেন্টকে বারবার ব্যবহার করা যায় কীভাবে?
ক. ডকুমেন্ট সংরক্ষণ করে
খ. ডকুমেন্টের চার্ট ব্যবহার করে
গ. কিবোর্ড ব্যবহার করে
ঘ. ডকুমেন্ট পাবলিশ করে
১৯। ওয়ার্ড প্রসেসরে তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কীভাবে নেওয়া যায়?
ক. পেস্ট করে খ. ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহারে
গ. কপি করে ঘ. টেমপ্লেট ব্যবহার করে
২০। ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?
ক. Insert খ. Chart গ. Find and Replace ঘ. Format
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৪
১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা