তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

.
.

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
১। পৃথিবীজুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্কের নাম কী?
ক. ইন্টারনেট
খ. ল্যান্ডফোন নেটওয়ার্ক
গ. মোবাইল ফোন নেটওয়ার্ক
ঘ. হাইপারলিংক
২। ইন্টারনেট কত সালে প্রথম শুরু হয়?
ক. ১৯৫৯ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৭৭৯ সালে ঘ. ১৮৮৯ সালে
৩। ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কী ব্যবহার করতে হয়?
ক. ওয়েব ব্রাউজার খ. সার্চ ইঞ্জিন
গ. হাইপারলিংক ঘ. ই-মেইল
৪। তথ্যের মহাসরণি কাকে বলে?
ক. ই-মেইল খ. মোবাইল ফোন
গ. ইন্টারনেট ঘ. ল্যান্ডফোন 

৫। তাসলিমা তার শিক্ষকের কাছে কোন মাধ্যম ব্যবহার করে প্রতিবেদন পাবে?
ক. ডাকযোগে খ. ফ্যাক্সের মাধ্যমে
গ. মোবাইল ফোনে ঘ. ই-মেইলে
৬। কোন প্রযুক্তির মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যেই সারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে?
ক. কম্পিউটার খ. বেতার
গ. ইন্টারনেট ঘ. মোবাইল ফোন
৭। বর্তমানে ইন্টারনেট কাদের জন্য প্রযোজ্য?
ক. সর্বসাধারণের জন্য
খ. সরকারি চাকরিজীবীদের জন্য
গ. শিক্ষিত লোকদের জন্য
ঘ. প্রতিরক্ষা বিভাগের জন্য
৮। যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায়?
ক. কম্পিউটারে খ. বেতারে
গ. ইন্টারনেটে ঘ. মোবাইল ফোনে
৯। ইন্টারনেটের সাহায্যে ওয়েবসাইটে ঢুকে এনসিটিবির কোন বই পড়া যায়?
ক. এ-বুক খ. বি-বুক গ. সি-বুক ঘ. ই-বুক
১০। ইন্টারনেট বিশ্বকোষের নাম কী?
ক. বিশ্বকোষ খ. ওয়ার্ল্ড ডিকশনারি
গ. এনসাইক্লোপিডিয়া
ঘ. উইকিপিডিয়া
১১। ইংরেজি কোন শব্দ থেকে ইন্টারনেট শব্দটি এসেছে?
ক. Internet Network
খ. Inter Network
গ. Internal network
ঘ. Inter connected Network
১২। পাশাপাশি অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে কোন যন্ত্র ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা যায়?
ক. সুইচ খ. কেব্ল
গ. মডেম ঘ. অ্যানটেনা
১৩। ওয়েবসাইট সাজানো থাকে কী দিয়ে?
ক. ছবি খ. আইকন গ. তথ্য ঘ. ব্রাউজার
১৪। www-এর পূর্ণরূপ কী?
ক. World Wide Web
খ. World Wide Wap
গ. Wide World Web
ঘ. World Wap Wide
১৫। নিচের কোনটি ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার?
ক. সার্ভার খ. মডেম
গ. ওয়েব ব্রাউজার ঘ. রাউটার
১৬। নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
ক. অপেরা খ. সাফারি গ. বিং ঘ. গুগল ক্রোম
১৭। কোনো ব্রাউজার ওপেন করতে এর আইকনে কতবার ক্লিক করতে হয়?
ক. দুই খ. এক গ. চার ঘ. দশ
১৮। ওয়েবসাইটে প্রবেশের চাবি কোনটি?
ক. রাউটার খ. সার্চ ইঞ্জিন
গ. ওয়েব ব্রাউজার ঘ. সুইচ
১৯। ওয়েবসাইট দেখা ও ঘুরে বেড়ানোকে কী বলে?
ক. ব্রাউজার খ. সার্চিং
গ. ব্রাউজিং ঘ. ওয়েভিং
২০। ওয়েব পেজের শুরুতে কী লেখা থাকে?
ক. http খ. htp গ. www ঘ. URL
২১। সারা পৃথিবীতে কে বিপ্লব ঘটাচ্ছে?
ক. মোবাইল ফোন খ. কম্পিউটার
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. টেলিভিশন
২২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব নিচের কোনটির জন্য ঘটছে?
ক. ইন্টারনেট খ. মোবাইল ফোন
গ. টেলিভিশন ঘ. ট্যাবলেট
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. গ ২২. ক
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা