তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
১। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো—
ক. মাইক্রোসফট অ্যাকসেস খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
২। মাল্টিমিডিয়া প্রকাশ-মাধ্যম কয়টি?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩। মাল্টিমিডিয়ার অংশ—
ক. শব্দ খ. বর্ণ গ. চিত্র ঘ. সবগুলো
৪। মাল্টিমিডিয়ার ব্যবহার হয় কোনটিতে?
ক. বাজারের হিসাব করতে খ. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে গ. টিভিতে খেলা দেখতে ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
৫। মাল্টিমিডিয়ার প্রয়োগ—
i. বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
ii. হিসাবের কাজকে সহজ করেছে
iii. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও।
মাহফুজ সাহেব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তাঁর কোম্পানি পরিদর্শনে আসবেন। তিনি তাঁর ল্যাপটপে ঠিক করছেন, অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।
৬। বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য মাহফুজ সাহেবের জন্য কোন সফটওয়্যারটির ব্যবহার সুবিধাজনক?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. মাইক্রোসফট অ্যাকসেস
৭। মাহফুজ সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে—
i. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে
ii. শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে
iii. কোম্পানির আয়-ব্যয়ের হিসাব করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। মাল্টিমিডিয়া কী?
ক. মাধ্যম খ. শব্দ গ. এক মাধ্যম ঘ. বহু মাধ্যম
৯। নিচের কোনটি মাল্টিমিডিয়া?
ক. টেলিভিশন খ. সিনেমা গ. ওয়েবপেজ ঘ. সবগুলো
১০। বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়া মানে হলো—
i. ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা
ii. বর্ণ ও চিত্রের সমন্বয়
iii. বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া হলো—
ক. মাউস খ. গেমস গ. ওয়েবপেজ ঘ. ভিডিও
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. গ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা