বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৮. একটি ই-মেইলের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৯. যাদের ই-মেইল ঠিকানা আছে, তাদের প্রত্যেকের কী আছে?
ক. সম্পদ খ. টাকা
গ. বক্স ঘ. ই-মেইল বক্স
২০. ই-মেইল পাঠানো যায়—
i. ল্যাপটপ ব্যবহার করে
ii. স্মার্টফোন ব্যবহার করে
iii. ডেস্কটপ ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. স্মার্টফোন ব্যবহার করে ই-মেইল পড়া ছাড়াও ই-মেইল—
i. পাঠানো যায় ii. প্রিন্ট করা যায়
iii. জমা করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের লেখাটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ইরা তার ভাগনি তপাকে বলল, তোমার আব্বুকে বলবে রাত ১১টায় আমি ছবিসহ একটি ই-মেইল করব। তপা বলল, খালামণি, তুমি সকাল ১০টায় মেইল কোরো। রাত ৯টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে।
২২. এ ক্ষেত্রে ইরার কখন ই-মেইল করা উচিত?
ক. রাত ১০টায় খ. রাত ১১টায়
গ. সকাল ১০টায় ঘ. বেলা ১১টায়
২৩. ইরা ছবিসহ মেইল পাঠাবে—
i. ছবিটি attach করে
ii. ছবিটি Scan করে
iii. ছবিটি paste করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ক।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা