তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ের অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১২। অ্যানিমেশন হতে পারে—
i. চলমান ii. স্থির iii. ত্রিমাত্রিক
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার তিনটি মাধ্যমেরই ব্যবহার করা হয়?
ক. রেডিও খ. সিনেমা গ. ভিডিও গেমস ঘ. ওয়েবপেজ
১৪। চলচিত্রের নির্মান শুরু হয়েছে কত শতকে?
ক. আঠারো খ. উনিশ গ. বিশ ঘ. একুশ
১৫। চলচিত্রের উদ্ভব হয়েছে কত সালে?
ক. ১৭৯৫ খ. ১৮৮৫ গ. ১৮৯৫ ঘ. ১৯৯৫
১৬। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?
ক. শব্দ খ. কম্পিউটার গ. রেডিও ঘ. সিনেমা
১৭। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন?
ক. নব্বইয়ের দশকে খ. একুশ শতকে গ. ষাটের দশকে ঘ. অষ্টম শতকে
১৮। বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহূত হয়?
ক. অ্যানিমেশন খ. ওয়ার্ড গ. বর্ণ ঘ. ফটোশপ
১৯। ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?
ক. স্থির খ. টেক্সট গ. চলমান ঘ. শব্দ
২০। ভিডিও ধারণ, সম্পাদনা ও সংরক্ষণে ব্যবহূত হয় কোন পদ্ধতি?
ক. অ্যানালগ খ. কমার্শিয়াল গ. অ্যানিমেশন ঘ. ডিজিটাল
২১। কোন চিত্রটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক হতে পারে?
ক. অডিও খ. অ্যানিমেশন গ. বর্ণ ঘ. সফটওয়্যার
২২। কোনটি গ্রাফিক্সের একটি রূপ?
ক. কম্পিউটার খ. মোবাইল ফোন গ. ইলেকট্রনিক মিডিয়া ঘ. সিনেমা
২৩। ভিডিও ও সিনেমার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান?
ক. বর্ণে খ. সম্পাদনায় গ. প্রযুক্তিগত ঘ. ব্যবহারে
২৪। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. অ্যানালগ খ. ডিজিটাল গ. শব্দ ঘ. অ্যানিমেশন
২৫। বাংলাদেশ ৭১ কী?
ক. হিসাবের সফটওয়্যার খ. ভিডিও
গ. সিনেমার নাম ঘ. মাল্টিমিডিয়া সফটওয়্যার
২৬। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
ক. অবসর খ. ফটোশপ গ. মাইক্রোসফট ঘ. ডিরেক্টর
২৭। বিজয় শিশুশিক্ষা কী?
ক. শিশুশিক্ষা বই খ. ডেটাবেইস সফটওয়্যার
গ. মাল্টিমিডিয়া সফটওয়্যার ঘ. ফটোশপ অপশন
২৮। কোনটি গ্রাফিক্স সফটওয়্যার?
ক. ফটোশপ খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. মাইক্রোসফট অ্যাকসেস
২৯। গ্রাফিক্স সফটওয়্যার কিসের ভিত্তিতে ভিন্ন হয়?
ক. প্রোগ্রামারের খ. ব্যবহারের যন্ত্রের
গ. কাজের ঘ. অ্যাপ্লিকেশনের।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. গ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা