তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-৫
৪৪। পাওয়ারপয়েন্টে ফাইলকে কী বলা হয়?
ক. স্লাইড খ. লে-আউট গ. প্রেজেন্টেশন ঘ. অ্যানিমেশন
৪৫। প্রেজেন্টেশনের একেকটি অংশকে কী বলা হয়?
ক. হ্যান্ড-আউট খ. স্লাইড গ. প্রেজেন্টেশন ঘ. লে-আউট
৪৬। প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?
ক. ২টি খ. ৫টি গ. ১০টি ঘ. একাধিক
৪৭। পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
ক. হ্যান্ড-আউট খ. লে-আউট গ. স্লাইড ঘ. স্ট্রোক
৪৮। পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কী বলে?
ক. স্লাইড খ. ফিল গ. স্লাইড লে-আউট ঘ. হ্যান্ড-আউট
৪৯। প্রেজেন্টেশন বলা হয়—
ক. প্রতিটি প্রেজেন্টেশনের অংশকে খ. পৃষ্ঠাকে
গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে ঘ. পাওয়ারপয়েন্ট তৈরির খসড়াকে
৫০। কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বাঁ কোণের বোতামকে কী বলে?
ক. মেন্যুবার খ. স্টার্ট বোতাম গ. অল প্রোগ্রাম ঘ. এন্টার বোতাম
৫১। পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে-আউটে খ. টেক্সট বক্সের ভেতরে
গ. থাম্বনেইলে ঘ. মেন্যুবারে
৫২। পাওয়ারপয়েন্টের Slide-এর ছোট সংস্করণ কোথায় দেখা যায়?
ক. থাম্বনেইল ভিউয়ে খ. স্লাইড লে-আউটে
গ. প্যালেটে ঘ. হ্যান্ড-আউটে
৫৩। Save কমান্ড কোন মেন্যুতে থাকে?
ক. এডিট খ. ফাইল গ. টুলস ঘ. টেবিল
৫৪। প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?
ক. ওপেন খ. ফাইল মেন্যুর Save
গ. এডিট মেন্যুর Save as ঘ. Ctrl+O
৫৫। Save as ডায়ালগ বক্সের কোথায় ফাইলের নাম লিখতে হয়?
ক. Save name খ. Slide layout
গ. File name ঘ. Save as
৫৬। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন—
i. স্লাইডে খোলা ও সিলেক্টেড রাখা
ii. স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া
iii. Design মেন্যুতে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭। পাওয়ারপয়েন্টে নতুন ্পাইড যুক্ত করার জন্য কোন মেন্যুতে যেতে হয়?
ক. Home খ. Edit গ. Insert ঘ. Format
৫৮। নতুন ্পাইড যুক্ত করার কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl+N খ. Ctrl+M গ. Ctrl+O ঘ. Shift+M

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৪৪. গ ৪৫. খ ৪৬. ঘ ৪৭. ক ৪৮. গ ৪৯. গ ৫০. খ ৫১. খ ৫২. ক ৫৩. খ ৫৪. খ ৫৫. গ ৫৬. খ ৫৭. খ ৫৮. খ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা