তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
৫৯। কোনো Slide মুছে ফেলার জন্য কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Exit খ. Reset গ. Cancel ঘ. Delete
৬০। স্লাইড ট্রানজিশনের নমুনা দেখতে হলে—
i. Animations মেন্যুতে যেতে হবে
ii. ট্রানজিশন নমুনার তির চিহ্নের ব্যবহার করতে হবে
iii. Apply to All বোতামে ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১। প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য কি-বোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
ক. F1 খ. F4 গ. F12 ঘ. F5
৬২। প্রেজেন্টেশনের জন্য View মেন্যুর রিবন থেকে কোন অপশনটি Select করতে হয়?
ক. Slide show খ. Slide গ. F5 ঘ. Animation
৬৩। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার কি-বোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Esc খ. Enter গ. Backspace ঘ. Tab
৬৪। কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?
ক. নিষ্ক্রিয় স্লাইডে খ. প্রথম স্লাইডে
গ. সক্রিয় স্লাইডে ঘ. শেষ স্লাইডে
৬৫। Design মেন্যুর রিবনের একেবারে ডানের দিকে কোন অপশনটি থাকে?
ক. Format খ. Slide show
গ. Background style ঘ. Transition sound
৬৬। পাওয়ারপয়েন্টে Background style ড্রপ-ডাউন বারে Click করলে কী পাওয়া যায়?
ক. কালার প্যাড খ. সলিড ফিল
গ. গ্রেডিয়েন্ট ও রঙের প্যালেট ঘ. Path
৬৭। স্লাইডের Background রং আরোপ করতে কোন বোতামে Click করতে হবে?
ক. Color খ. Solid fill গ. Stroke ঘ. Foreground
৬৮। Format background dialog box বন্ধ করতে কোন বোতামে Click করতে হবে?
ক. Close খ. Delete গ. Exit ঘ. Reset
৬৯। পাওয়ারপয়েন্টে Picture আইকনটি কোন মেন্যুর অন্তর্ভুক্ত?
ক. Insert খ. Home গ. File ঘ. Format
৭০। কীভাবে স্লাইডে ছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?
ক. Enter ব্যবহারে খ. Crop Tool ব্যবহারে
গ. ছবিটি Drag করে ঘ. সিলেকশন টুল ব্যবহারে
৭১। ছবির আকার ছোট-বড় করা যাবে—
ক. Remove করে খ. Resize বক্সের মাধ্যমে
গ. Blind করে ঘ. Animation করে

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৫৯. ঘ ৬০. ক ৬১. ঘ ৬২. ক ৬৩. ক ৬৪. গ ৬৫. গ ৬৬. গ ৬৭. খ ৬৮. ক ৬৯. ক ৭০. গ ৭১. খ
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা