তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট সংযোগের জন্য কম্পিউটার প্রয়োজন
ইন্টারনেট সংযোগের জন্য কম্পিউটার প্রয়োজন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৭। কোন চিহ্নটি অবশ্যই ই-মেইলের অ্যাড্রেসে দিতে হয়?
ক. $ খ. @ গ. & ঘ. #
১৮। বর্তমানে একজন মানুষের নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?
ক. ওয়েবসাইট খ. চাকরি

গ. ই-মেইল অ্যাড্রেস ঘ. পদবি
১৯। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোন মাধ্যমে?
ক. কি-বোর্ড
খ. রেডিও
গ. ই-মেইল অ্যাড্রেস
ঘ. টেলিভিশন
২০। পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কী বেশি ব্যবহার করা হয়?
ক. টেলিভিশন খ. সংবাদপত্র
গ. মডেম ঘ. ই-মেইল
২১। ই-মেইল ব্যবহার করার সুবিধা কী?
i. তথ্য পাঠানো যায়
ii. ছবি পাঠানো যায়
iii. চিঠি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। পণ্যের ছবি পাঠাতে ব্যবহার করা হয়—
i. ফ্যাক্স
ii. টেলিফোন
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৪। মডেম দিয়ে ইন্টারনেট সংযোগের জন্য কী প্রয়োজন?
ক. মোবাইল ফোন খ. কম্পিউটার
গ. রেডিও ঘ. সিডি
২৫। একমুখী যোগাযোগকে ইংরেজিতে কী বলা হয়?
ক. মাল্টিকাস্ট খ. কাস্ট
গ. ব্রডকাস্ট ঘ. মিনিকাস্ট
২৬। ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক?
ক. কম্পিউটার খ. রোবট গ. মডেম ঘ. ক্যালকুলেটর
২৭। ব্রডকাস্টের উদাহরণ নিচের কোনটি?
ক. টেলিভিশন খ. কম্পিউটার
গ. মাউস ঘ. কি-বোর্ড
২৮। দ্বিমুখী যোগাযোগমাধ্যম নিচের কোনটি?
ক. টেলিফোন খ. পত্রিকা গ. মাউস ঘ. স্পিকার
২৯। কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়—
i. মোবাইল ফোন
ii. স্বয়ংক্রিয় মেশিন
iii. রোবট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। কম্পিউটারের চেয়ে ছোট ছোট যন্ত্রের নাম কী?
i. মাইক্রো কন্ট্রোলার
ii. PLA
iii. FPGA
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
(আজ থেকে ৫০ বছর পরের ঘটনা) রায়হান বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। মোবাইল ফোনে ঢাকায় চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে অপারেশন করা হয়।
৩১। রায়হান অসুস্থ হতো না—
i. প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই দূর করলে
ii. বান্দরবান বেড়াতে না গেলে
iii. তার শরীরের উপযোগী ওষুধ খেয়ে নিলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক. কম্পিউটার খ. রোবট গ. আইসিটি ঘ. ইন্টারনেট
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-১
১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. খ
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা