তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট ১২
(সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ)
সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ৫০
সংক্ষিপ্ত প্রশ্ন-২৫
(সব প্রশ্নের মান সমান। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।)
১। টেলিমেডিসিন কী? চিকিত্সাক্ষেত্রে এর অবদান লেখো।
২। মডেম কী? মডেম কীভাবে কাজ করে বর্ণনা কর।
৩। কম্পিউটার নেটওয়ার্ক কী? কম্পিউটারের একটি নেটওয়ার্কের বর্ণনা দাও।
৪। ক্লাউড কম্পিউটিং কী? এর ব্যবহার লেখো।
৫। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী? কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো।
৬। সাইবার অপরাধ কী? কয়েকটি সাইবার অপরাধের বর্ণনা দাও।
৭। স্প্রেডশিট কী? স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার লেখো।
৮। ই-বুক কী? এটি থেকে কী ধরনের সুবিধা পাওয়া যায়?
বহুনির্বাচনি প্রশ্ন-২৫
(প্রতিটি প্রশ্নের মান সমান। সব প্রশ্নের উত্তর দিতে হবে।)
১। ব্রডকাস্টের উদাহরণ দাও।
ক. কি-বোর্ড খ. কম্পিউটার গ. মাউস ঘ. টেলিভিশন
২। কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?
ক. ইন্টারনেট খ. ইন্ট্রানেট গ. ই-মেইল ঘ. এক্সানেট
৩। উন্নত যোগাযোগ রক্ষা করার সহজ উপায়—
i. ইন্টারনেট ব্যবহার ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। মোবাইল ফোনের খুদে বার্তা—
ক. এমএমএস খ. এমএসএস গ. এসএমসি ঘ. এসএমএস
৫। ব্যাংকের টাকা যেকোনো সময় তোলা যায়—
ক. এটিএম মেশিন থেকে খ. এটি মেশিন থেকে
গ. টিএম মেশিন থেকে ঘ. কম্পিউটার থেকে
৬। সার্ভার অর্থ—
ক. তথ্য বিলি খ. গ্রহণ করা গ. সার্ভ করা ঘ. তথ্য পাঠানো
৭। ই-মেইল হলো—
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাকব্যবস্থা খ. চিঠি গ্রহণ
গ. চিঠি পাঠানো ঘ. ডাকব্যবস্থা
৮। মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য ব্যবহার করা যায়—
ক. অপটিক্যাল ফাইবার ক্যাবল খ. টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. কো-অক্সিয়াল ক্যাবল ঘ. ওয়্যারলেস পদ্ধতি
৯। টপোলজি হচ্ছে—
i. বাস ii. প্রাইভেট কার iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। তথ্য কোথায় সংরক্ষণ করে রাখা হয়?
ক. এক্সেলে খ. ডেটাবেসে
গ. ওয়ার্ড প্রসেসিংয়ে ঘ. নেটওয়ার্কে
১১। ফায়ারওয়্যার হলো—
ক. বন্ধন খ. নিরাপত্তা গ. দেয়াল ঘ. নিরাপত্তার দেয়াল
১২। কোনো ডকুমেন্টের নিরাপত্তার জন্য দেওয়া হয়—
ক. পাসওয়ার্ড খ. সংরক্ষণ গ. লিংক ঘ. টাকা
১৩। অ্যাপ্লিকেশন সফটওয়্যার—
ক. অপারেটিং সিস্টেম খ. কোনো বিশেষ কাজ সম্পন্ন করে
গ. হার্ডওয়্যারকে ঠিক রাখে ঘ. উইন্ডোজ
১৪। ব্রাউজার সফটওয়্যার হলো-
i. ইয়াহু ii. গুগল iii. মজিলা ফায়ারফক্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। সিআইএস হচ্ছে একটি—
ক. টিভি চ্যানেল খ. ভাইরাস গ. কম্পিউটার ঘ. ওয়েবসাইট
১৬। কাগজ-কলমের সাহায্যে হিসাবের কাজ শুরু হয় কখন?
ক. ২০ বছর আগে খ. ৩০ বছর আগে
গ. ৪০ বছর আগে ঘ. ৫০ বছর আগে
১৭। স্প্রেডশিট কী ধরনের প্রোগ্রাম?
ক. সিস্টেম সফটওয়্যার খ. ডেটাবেজ প্রোগ্রাম
গ. অপারেটিং সিস্টেম ঘ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
১৮। ভিসিক্যালক্্ কত সালে উদ্ভাবন করেন?
ক. ষাট দশকের শেষের দিকে খ. নব্বই দশকের শেষের দিকে
গ. আশির দশকের শেষের দিকে
ঘ. সত্তর দশকের শেষের দিকে
১৯। ওয়ার্কশিট হচ্ছে—
ক. ওয়ার্কবুক খ. ওয়ার্ক গ. কলাম ঘ. ওয়ার্ক এরিয়া
২০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজ কী?
ক. তথ্য বাড়ানো খ. তথ্যবিন্যাস
গ. তথ্য সাজানো ঘ. তথ্য প্রক্রিয়াকরণ
২১। আগের দিনে ইন্টারনেটের জন্য কোন যন্ত্রের প্রয়োজন হতো?
ক. স্মার্টফোন খ. মোবাইল ফোন
গ. ল্যাপটপ ঘ. ডেস্কটপ কম্পিউটার
২২। জিপিএস-এর পূর্ণনাম কী?
ক. গ্লোবাল পজিশন সার্ভিস
খ. গ্লোব পজিশনিং সিস্টেম
গ. গ্লোবাল পজিশনিং সিস্টেম
ঘ. গ্লোবাল পজিশন সিস্টেম
২৩। তারবিহীন ইন্টারনেট-সংযোগ সম্ভব—
i. ওয়াই-ফাই ব্যবহার করে
ii. ওয়াইম্যাক্স ব্যবহার করে
iii. ব্রডব্যান্ড ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক—
ক. নোটপ্যাড
খ. নোটবুক গ. ফেসবুক ঘ. আইপ্যাড
২৫। জনপ্রিয় তথ্য খোঁজার সাইট—
ক. সার্চ ইঞ্জিন
খ. স্মার্টফোন
গ. ইঞ্জিন ঘ. ই-মেইল।
সঠিক উত্তরের ঘরটিতে বল পয়েন্ট কলম দিয়ে
টিক (() চিহ্ন দাও
১ ক খ গ ঘ
২ ক খ গ ঘ
৩ ক খ গ ঘ
৪ ক খ গ ঘ
৫ ক খ গ ঘ
৬ ক খ গ ঘ
৭ ক খ গ ঘ
৮ ক খ গ ঘ
৯ ক খ গ ঘ
১০ ক খ গ ঘ
১১ ক খ গ ঘ
১২ ক খ গ ঘ
১৩ ক খ গ ঘ
১৪ ক খ গ ঘ
১৫ ক খ গ ঘ
১৬ ক খ গ ঘ
১৭ ক খ গ ঘ
১৮ ক খ গ ঘ
১৯ ক খ গ ঘ
২০ ক খ গ ঘ
২১ ক খ গ ঘ
২২ ক খ গ ঘ
২৩ ক খ গ ঘ
২৪ ক খ গ ঘ
২৫ ক খ গ ঘ

# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
# মডেল টেস্ট তৈরি করেছেন প্রকাশ কুমার দাস, প্রভাষক মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা