তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।|
অধ্যায়-১
৭৭। ব্যবসায় লেনদেনে কোন মাধ্যমটি ভূমিকা রাখে—
i. ফ্যাক্স ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রমা প্রায়ই শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড।

৭৮। ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য প্রমা কোথায় গিয়েছিলেন?

ক. এটিএম বুথে খ. শপিং মলে

গ. ব্যাংকে ঘ. অফিসে

৭৯। ছুটির দিনে টাকা ওঠানোর জন্য কী ব্যবহার করতে হয়?

ক. চেক বই খ. ভালো সম্পর্ক

গ. ডেবিট বা ক্রেডিট কার্ড ঘ. পিন কোড

৮০। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কী প্রয়োজন?

ক. মোবাইল ফোন খ. রেডিও

গ. ল্যান্ডফোন ঘ. কি-বোর্ড

৮১। জাতীয় ওয়েব পোর্টাল কী?

ক. সরকারি তথ্যাদি প্রকাশ

খ. সরকারি তথ্যাদি গোপন রাখা

গ. সরকারি তথ্যাদি লুকানো

ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান

৮২। জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কী?

ক. www.bangla.gov.bd

খ. www.bangladesh.gov.db

গ. www.bangladesh.org.bd

ঘ. www.bangladesh.gov.bd

৮৩। ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?

ক. ই-সেবাকেন্দ্র থেকে খ. অফিস থেকে

গ. কম্পিউটার থেকে ঘ. থানা থেকে

৮৪। ই-পর্চা কী ধরনের সেবা?

ক. স্বাস্থ্যসেবা খ. চিকিত্সাসেবা

গ. একধরনের নাগরিক সেবা ঘ. আইনসেবা

৮৫। অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?

ক. ই-পর্চা খ. ই-ল্যান্ড

গ. ই-বুক ঘ. ই-কমার্স

৮৬। E-Book-এর পূর্ণনাম কী?

ক. Electronic Booking

খ. Electronic Book

গ. Electric Book ঘ. Election Book

৮৭। সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম—

ক. www.ebook.gov খ. www.ebook.bd

গ. www.ebook.gov.bd

ঘ. www.ebook.bd.gov

৮৮। ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী বলে?

ক. পুর্জি খ. ই-বুক

গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি

৮৯। বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন?

ক. রেডিওতে খ. ফোনে

গ. ল্যাপটপে

ঘ. কম্পিউটারে

৯০। টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী?

ক. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

খ. ধনীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

গ. ব্যবসায়ীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

ঘ. গরিবদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

৯১। চিকিত্সাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?

ক. যোগাযোগের কারণে

খ. উন্নত তদারকির কারণে

গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে

ঘ. পরিবেশের কারণে

৯২। মানুষের জিনোমরহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে?

ক. ডাক্তারের খ. কেমোথেরাপির

গ. তথ্যপ্রযুক্তির ঘ. ইনসুলিনের

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-১

৭৭. ঘ ৭৮. ক ৭৯. গ ৮০. ক ৮১. ক ৮২. ঘ ৮৩. ক ৮৪. গ ৮৫. ক ৮৬. খ ৮৭. গ ৮৮. ঘ ৮৯. খ ৯০. ক ৯১. গ ৯২. গ

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা