* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৮। স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?
ক. প্রিন্টার খ. কম্পিউটার গ. মডেম ঘ. হাব
১৯। তাড়াতাড়ি নেটওয়ার্ক তৈরির জন্য কোনটি বেশি উপযোগী?
ক. ট্রি টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি ঘ. রিং টপোলজি
২০। স্টার টপোলজির হাব নষ্ট হলে কী হবে?
ক. একটা কম্পিউটার চলবে খ. দুটি কম্পিউটার নষ্ট হবে
গ. পুরো নেটওয়ার্ক অচল হবে ঘ. সব ঠিক থাকবে
২১। অনেকগুলো স্টার টপোলজি মিলে তৈরি হয়—
ক. ট্রি টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি ঘ. রিং টপোলজি
২২। নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে—
ক. দ্রুতগতিতে কাজ করে খ. গতি কমে যায়
গ. সার্ভার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি
ঘ. গতি আস্তে আস্তে বাড়ে
২৩। নেটওয়ার্কে বরাদ্দকৃত ঠিকানাকে বলে—
ক. ম্যাক খ. ম্যাক অ্যাড্রেস গ. সুইচ অ্যাড্রেস ঘ. অ্যাড্রেস
২৪। ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার?
ক. এফটিপি সার্ভার খ. টেলনেট সার্ভার
গ. নেট সার্ভার ঘ. ই-মেইল সার্ভার
২৫। ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ হলো—
i. hotmail ii. yahoo iii. google
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। ছোট নেটওয়ার্ক গঠনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়—
ক. রিং খ. রাউটার গ. গেটওয়ে ঘ. হাব
২৭। তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. নেটওয়ার্ক খ. ডেটা গ. উপাত্ত ঘ. ইন্টারনেট
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২
১৮. ঘ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা