
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৪৬। স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?
ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর খ. রাউটারের ওপর
গ. তারের ওপর ঘ. ব্যাকবোনের ওপর
# নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ইফতি তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর কম্পিউটারের সঙ্গে যুক্ত করল। তার বন্ধুরা ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই ইফতির কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল।
৪৭। কম্পিউটার যুক্ত করার পদ্ধতিকে কী বলে?
ক. নেটওয়ার্কিং খ. এফটিপি গ. প্রটোকল ঘ. রাউটার
৪৮। ইফতির কম্পিউটারে কী ব্যবহূত হয়েছে?
ক. সার্ভার খ. হাব গ. রাউটার ঘ. অ্যাডাপ্টার
৪৯। কোন নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেব্ল ব্যবহার করা যায়?
i. নেটওয়ার্ক ii. বাস টপোলজিতে
iii. স্টার টপোলজিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও i ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০। রিং টপোলজিতে ডেটা ট্রান্সফার কীভাবে হয়?
ক. হাবের দিকে খ. সব দিকে গ. দিকনির্দেশনার প্রয়োজন হয় না ঘ. নির্দিষ্ট দিকে
৫১। ট্রি টপোলজি দেখতে কেমন?
ক. গোলাকার বৃত্তের মতো খ. চারকোনা
গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো ঘ. ত্রিভুজাকার
৫২। ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে?
ক. মূল কম্পিউটার খ. ব্যাকবোন গ. হাব ঘ. রাউটার
৫৩। স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে?
ক. সুইচ খ. কেন্দ্রীয় ডিভাইস
গ. কম্পিউটার ঘ. রাউটার
৫৪। স্টার টপোলজিতে ডেটা ট্রান্সফারের গতি কেমন?
ক. কম খ. বেশি গ. অনেক কম ঘ. অনেক বেশি
৫৫। বাস টপোলজি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়—
i. কম তারের প্রয়োজন হয় ii. খরচ কম হয়
iii. তথ্য পারাপারের গতি বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলে—
ক. বাস টপোলজি খ. স্টার টপোলজি
গ. ট্রি টপোলজি ঘ. হাইব্রিড টপোলজি
৫৭। নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
ক. মেশ খ. বাস গ. রিং ঘ. স্টার
৫৮। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার—
ক. তথ্য উপস্থাপন করা খ. তথ্য বিনিময় করা
গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
ঘ. তথ্য বিকাশ করা
৫৯। ইন্টারনেট কোন ধরনের টপোলজি?
ক. হাইব্রিড টপোলজি খ. ট্রি টপোলজি
গ. রিং টপোলজি ঘ. বাস টপোলজি
৬০। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডাপ্টার
৬১। নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
ক. ক্লাউড কম্পিউটিং খ. তথ্যপ্রযুক্তি
গ. নেটওয়ার্ক ঘ. সার্ভার
৬২। ক্লাউড কম্পিউটিং হলো—
i. একটি বিশেষ পরিষেবা
ii. একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং-ব্যবস্থা
iii. একটি ইন্টারনেটের নাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২
৪৬. ক ৪৭. ক ৪৮. ক ৪৯. ঘ ৫০. ঘ ৫১. গ ৫২. ক ৫৩. খ ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. গ ৫৮. ক ৫৯. খ ৬০. ক ৬১. খ ৬২. খ
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা