
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৬৩। তথ্য কাদের জন্য উন্মুক্ত?
ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য খ. সবার জন্য
গ. নিজেদের জন্য ঘ. সরকারের জন্য
৬৪। পৃথিবীর তথ্যভান্ডার কেমন?
ক. সংরক্ষিত খ. অল্প গ. বিশাল ঘ. সীমিত
৬৫। ডেটাবেইসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?
ক. মডেম খ. কম্পিউটার
গ. ইন্টারনেট ঘ. হাব
৬৬। ডেটাবেইস ব্যবহারে কী করা হয়?
ক. তথ্য বিনিময় খ. তথ্য উপস্থাপন
গ. তথ্য বিকাশ ঘ. তথ্য সংরক্ষণ
৬৭। বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?
ক. ই-টিকিটের মাধ্যমে খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. সফটওয়্যারের মাধ্যমে ঘ. বিমানবন্দরে গিয়ে
৬৮। চোখের রেটিনা স্ক্যান করে কোন কাজটি করা যাবে?
ক. ই-মেইল করা যাবে
খ. কথা বলা যাবে
গ. ডেটাবেইস থেকে তথ্য বের করে আনা যাবে
ঘ. ঘুরে বেড়ানো যাবে
৬৯। বর্তমান তথ্যপ্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে?
ক. নেটওয়ার্ক খ. মডেম
গ. রাউটার ঘ. টপোলজি
৭০। তথ্যকে আবদ্ধ রাখা যায়—এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে?
ক. সমাজের প্রভাবে
খ. নেটওয়ার্কের প্রভাবে
গ. কম্পিউটারের প্রভাবে
ঘ. ইন্টারনেটের প্রভাবে
৭১। কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?
ক. হাব খ. রাউটার
গ. সার্ভার ঘ. সুইচ
৭২। কম্পিউটারের কোনটি নেই?
ক. স্মৃতি খ. বুদ্ধি-বিবেচনা
গ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
৭৩। কম্পিউটার নেটওয়ার্কে যে প্রোগ্রাম-সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?
ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার
গ. প্রোগ্রাম কোড ঘ. ডিবাগিং
৭৪। সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন হয়?
ক. মডেম খ. মোবাইল ফোন গ. কম্পিউটার
ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার
৭৫। পোর্ট বেশি থাকে কোনটিতে?
ক. হাব খ. কম্পিউটার গ. সুইচ ঘ. মডেম
৭৬। সুইচের সবচেয়ে বড় সুবিধা—
ক. পোর্ট বেশি থাকা খ. মূল্য কম হওয়া
গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়
ঘ. ট্রাফিক জ্যাম কম হওয়া
৭৭। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?
ক. হাব খ. ইন্টারনেট গ. রাউটার ঘ. মডেম
৭৮। রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. নেটওয়ার্ক তৈরিতে খ. কথা বলতে
গ. ব্রাউজ করার কাজে ঘ. গান শুনতে
৭৯। অপটিক্যাল ফাইবার হলো—
ক. অত্যন্ত সরু একধরনের কাচের তন্তু
খ. একটি মডেম গ. রাউটার ঘ. কম্পিউটার
৮০। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, তাকে কী বলে?
ক. সাধারণ আলো খ. টর্চের আলো
গ. ভোল্টেজ ঘ. ইনফ্রারেড আলো
৮১। স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যালটি আলোতে রূপান্তরিত করে—
ক. স্যাটেলাইট খ. অপটিক্যাল ফাইবার
গ. কম্পিউটার ঘ. রিসোর্স
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২
৬৩. খ ৬৪. গ ৬৫. খ ৬৬. ঘ ৬৭. ক ৬৮. গ ৬৯. খ ৭০. খ ৭১. গ ৭২. খ ৭৩. ক ৭৪. ঘ ৭৫. গ ৭৬. গ ৭৭. গ ৭৮. ক ৭৯. ক ৮০. ঘ ৮১. খ
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা