তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিওস্টেশনারি স্যাটেলাইট
জিওস্টেশনারি স্যাটেলাইট

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

৮২। মডেম কোথায় যুক্ত থাকে?      

ক. প্রেরক কম্পিউটারে খ. প্রাপক কম্পিউটারে

গ. প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে ঘ. কি-বোর্ডে

৮৩। মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে?

ক. শব্দের সিগন্যাল সবগুলো খ. আলোর সিগন্যাল

গ. অ্যানালগ ঘ. ডিজিটাল

৮৪। কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে চাইলে অবশ্যই কোনটি প্রয়োজন হবে?         

ক. রেডিও খ. ল্যান কার্ড গ. মোবাইল ফোন ঘ. টেলিভিশন

৮৫। কাছের দূরত্বে সিগন্যাল পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?             

ক. অপটিক্যাল ফাইবার খ. স্যাটেলাইট

গ. ইন্টারনেট ঘ. বৈদ্যুতিক তার

৮৬। জিওস্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় রাখতে হয়?     

ক. ২০ হাজার কিলোমিটার খ. ২২ হাজার কিলোমিটার

গ. ৩০ হাজার কিলোমিটার ঘ. ৩৪ হাজার কিলোমিটার

৮৭। স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়?  

ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি

৮৮। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?      

ক. রাউটিং খ. কম্পিউটিং গ. ইন্টারকম ঘ. কল কনফারেন্সিং

৮৯। একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?             

ক. টেলিফোন খ. কম্পিউার গ. মডেম ঘ. ইন্টারনেট

৯০। মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?              

ক. অ্যানালগ খ. ডিজিটাল

গ. অ্যানালগ ও ডিজিটাল ঘ. নেগেটিভ

৯১। প্রথম কত সালে জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?

ক. ১৯৬৪ খ. ১৯৭৪ গ. ১৯৮৪ ঘ. ১৯৯৪

৯২। SEA-ME-WE-4 কী?

ক. জাহাজের নাম খ. বাংলাদেশের সাবমেরিন কেবেলর নাম

গ. বাংলাদেশের জাহাজের নাম ঘ. যুদ্ধজাহাজের নাম

৯৩। স্যাটেলাইট সিগন্যাল যেতে পারে—

ক. শব্দের বেগে খ. তড়িত্ বেগে

গ. বাতাসের বেগে ঘ. আলোর বেগে

৯৪। বর্তমানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়?

ক. ডেটাবেইসে খ. নেটওয়ার্কে

গ. হাবে ঘ. মডেমে

৯৫। পৃথিবীজুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে?

ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. তথ্য ঘ. প্রযুক্তি

৯৬। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী হিসেবে কী দরকার হয়?

ক. মডেম খ. সিগন্যাল

গ. ল্যান্ড কার্ড ঘ. হাব

৯৭। কোনো মিডিয়াকে ব্যবহার না করে কোন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়?

ক. ওয়্যারলেস খ. প্রটোকল

গ. ল্যান ঘ. ক্লায়েন্ট

৯৮। তথ্য যে যত দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, সে তত কী হবে?

ক. দুর্বল খ. সচেতন

গ. শক্তিশালী ঘ. বিপদমুক্ত

৯৯। কিসের মধ্য দিয়ে তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়?

ক. সুইচ খ. হাব গ. রাউটার ঘ. মডেল

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২

৮২. গ ৮৩. ঘ ৮৪. খ ৮৫. ঘ ৮৬. ঘ ৮৭. খ ৮৮. ক ৮৯. গ ৯০. গ ৯১. ক  ৯২. খ ৯৩. ঘ ৯৪. ক ৯৫. খ ৯৬. খ ৯৭. ক ৯৮. গ ৯৯. খ

প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা