তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ক্যালসি
মাইকেল ক্যালসি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। এ বিষয়ে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১। বর্তমানে সব রকম তথ্যের জন্য কিসের ওপর নির্ভর করা হয়?
ক. টিভি খ. পত্রিকা গ. ইন্টারনেট ঘ. রেডিও
২। বর্তমানে কোনটির ব্যবহার সবাইকে একসঙ্গে যুক্ত করেছে?
ক. রেডিও খ. নেটওয়ার্ক গ. সার্ভার ঘ. ইন্টারকম
৩। ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হচ্ছে?
ক. দুর্নীতি করার সুযোগ কমে গেছে 

খ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে
গ. দুর্নীতি করার সুযোগ বাড়তে পারে
ঘ. দুর্নীতি করার সুযোগ বেড়ে গেছে
৪। প্রতিটি নেটওয়ার্কের অবশ্যই কোনটি থাকতে হবে?
ক. হ্যাকার খ. নিরাপত্তাব্যবস্থা
গ. কম্পিউটার ঘ. মোবাইল ফোন
৫। বর্তমান জীবনকে সুন্দর ও নিরাপদ করেছে কোনটি?
ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. মোবাইল ফোন
৬। নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলে?
ক. ফায়ার ফক্স খ. ফায়ারওয়াল গ. মজিলা ফক্স ঘ. সেফটি
৭। কোনটির ব্যবহার রাষ্ট্র পরিচালনায় নিরাপত্তা দিতে পারে?
ক. মোবাইল ফোন খ. টেলিভিশন
গ. রেডিও ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
৮। অন্যের তথ্য দেখা ও তথ্য সরিয়ে নেওয়া বা নষ্ট করাকে কী বলে?
ক. হ্যাক খ. হাঙ্গার গ. হ্যাকিং ঘ. হ্যাকার
৯। যারা হ্যাকিং করে তাদের কী বলে?
ক. হ্যাকিং খ. ফায়ারওয়্যার গ. হ্যাক ঘ. হ্যাকার
১০। নিচের কে হ্যাকার?
ক. মাইকেল ক্যালসি খ. মাইকেল ক্যালিস
গ. মাইকেল ক্যালড্রিন ঘ. মাইকেল জ্যাকার
১১। মাইকেল ক্যালসি কোন ধরনের প্রতিষ্ঠানে হ্যাক করেছিলেন?
i. ডেল ii. ইয়াহু iii. আমাজন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। কোনো ডকুমেন্টের নিরাপত্তার জন্য কী দেওয়া হয়?
ক. লিংক খ. সংরক্ষণ গ. পাসওয়ার্ড ঘ. সেফটি লিংক
১৩। মানুষ ও যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?
ক. Capter খ. Chapter গ. Captain ঘ. Captcha
১৪। ডেটা সেন্টার কাকে বলে?
ক. বড় বড় তথ্যভান্ডার খ. তথ্যগুচ্ছ গ. তথ্য ঘ. শব্দভান্ডার
১৫। কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ থাকে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৬। অপারেটিং সিস্টেমের মূল কাজ কী?
ক. কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে যথাযথভাবে ব্যবহারের পরিবেশ বজায় রাখা
খ. কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে অগ্রাহ্য করা
গ. কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মিল না রাখা
ঘ. কম্পিউটারের সফটওয়্যারকে প্রাধান্য না দেওয়া
১৭। সিস্টেম সফটওয়্যার কোনটি?
ক. এমএস ওয়ার্ড খ. উইন্ডোজ
গ. এমএস এক্সেল ঘ. এমএস এক্সেস
১৮। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী করে?
ক. হার্ডওয়্যারকে ঠিক রাখে খ. কোনো বিশেষ কাজ সম্পন্ন করে
গ. অপারেটিং সিস্টেম ঘ. উইন্ডোজ
১৯। কম্পিউটারে ব্যবহূত প্রোগ্রাম হলো—
i. হার্ডওয়্যার প্রোগ্রাম ii. অপারেটিং সিস্টেম প্রোগ্রাম
iii. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-৩
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা