জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় গণিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২০। অফিস ব্যবস্থাপনা সফটওয়ারের নাম—
i. মাইক্রোসফট অফিস ii. লিবরা অফিস iii. আমাজন অফিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। যে ধরনের প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, সে সফটওয়্যারকে কী বলে?
ক. মেলিসিস খ. মেলিসিয়াস
গ. মেলামাইন ঘ. মেলিসিয়ান
২২। মেলিসিয়াস সফটওয়ারকে সংক্ষেপে কী বলে?
ক. ম্যালেলিয়ার খ. ম্যাক্রো
গ. মাইক্রো ঘ. ম্যালওয়ার
২৩। ট্রোজান হর্স ভাইরাসের মূল বৈশিষ্ট্য কী?
ক. নিজের কপি তৈরি করা
খ. হার্ডডিস্ক ফরম্যাট
গ. নিজের পরিচয় আড়াল করে রাখা
ঘ. ডেটা চুরি করা ও মুছে দেয়া
২৪। ছদ্মবেশী সফটওয়্যার কোনটি?
ক. ট্রোজান হর্স খ. ডেটাবেইস গ. ফটোশপ ঘ. নরটন
২৫। বেশি ক্ষতিকর ভাইরাস কোনটি?
i. ওয়ার্ম ii. ট্রোজান হর্স iii. ডায়ালার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক. ট্রোজান হর্স খ. ডায়ালার গ. মরিসওয়ার্ম ঘ. ওয়ার্ম
২৭। বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বেশি?
ক. অ্যাপল মেকিনটোশ খ. মেকিনটোশ
গ. ইউনিক্স ঘ. উইন্ডোজ
২৮। পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
ক. সহজ খ. সংক্ষিপ্ত গ. দীর্ঘ ঘ. কঠিন
২৯। চেরনোবিল ভাইরাসের অপর নাম কী?
ক. ওয়ার্ম খ. জেরুজালেম গ. রাশিয়া ঘ. সিআইএইচ
৩০। সিআইএইচ কী?
ক. একটি ওয়েবসাইট খ. একটি ভাইরাস
গ. একটি কম্পিউটার ঘ. একটি টিভি চ্যানেল
৩১। অনিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. ফাইলকে সংক্রমণ করে
ii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
iii. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২। নিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
ii. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে
iii. যখন কোন প্রোগ্রাম চালু হয়, তখনই সংক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। কত সালে সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করা হয়?
ক. ১৯৪০ খ. ১৯৪৯ গ. ২০০০ ঘ. ২০০৮
৩৪। কে সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন?
ক. জন ভন নিউম্যান খ. চার্লস ব্যাবেজ
গ. ফ্রেডরিক বি কোহেন ঘ. জন রিচম্যান
৩৫। কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সম্বোধন করেন কে?
ক. ফ্রেডরিক এইচ কোবিন খ. জন ভন নিউম্যান
গ. ফ্রেডরিক বি কোহেন ঘ. ফ্রেডরিক ব্যাবেজ
৩৬। কম্পিউটার ভাইরাস কিসের অন্তর্ভুক্ত?
ক. ওয়েব ব্রাউজারের খ. হার্ডওয়ারের
গ. ম্যালওয়ারের ঘ. কমিপউটারের
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-৩
২০. খ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ক ৩৫. গ ৩৬. গ
cÉfvlK
ˆgvnvÁÃ`cyi wcÉcvGiUwi Õ•zj AÅv´£ KGjR, XvKv