
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৫৮। তথ্য কমিশন গঠনের উদ্দেশ্য—
i. তথ্য প্রকাশ করা ii. বিভিন্ন অভিযোগ গঠন করা
iii. তথ্য অধিকার আইনের বাস্তবায়ন তদারক করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯। হোয়াইট হ্যাট হ্যাকারকে কী বলা হয়?
ক. এথিক্যাল হ্যাকার খ. লজিক্যাল হ্যাকার
গ. গ্রে হ্যাকার ঘ. ব্ল্যাক হ্যাট হ্যাকার
৬০। অসত্ উদ্দেশ্যে কম্পিউটারে অনুপ্রবেশ করাকে কী বলে?
ক. গ্রে হ্যাট হ্যাকার খ. ব্ল্যাক হ্যাট হ্যাকার
গ. এথিক্যাল হ্যাকার ঘ. আয়রন হ্যাকার
৬১। কোনো কম্পিউটার সিস্টেমের উন্নতির জন্য নিরাপত্তা ছিদ্রগুলো খুঁজে বের করাকে কী বলে?
ক. গ্রে হ্যাট হ্যাকার খ. এথিক্যাল হ্যাকার
গ. ব্ল্যাক হ্যাট হ্যাকার ঘ. লজিক্যাল হ্যাকার
৬২। হ্যাকিংকে গণ্য করা হয় কী হিসেবে?
ক. গবেষণা হিসেবে খ. অপরাধ হিসেবে
গ. মেধা হিসেবে ঘ. পারদর্শী হিসেবে
৬৩। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-২০০৯)-এ হ্যাকিংয়ের অপরাধে বিধান কী?
ক. ১ থেকে ২ বছরের কারাদণ্ডের বিধান
খ. ১ থেকে ৩ বছরের কারাদণ্ডের বিধান
গ. ৩ থেকে ৫ বছরের কারাদণ্ডের বিধান
ঘ. ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান
৬৪। ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য হ্যাকাররা কোনটিকে বেছে নিয়েছে?
ক. ব্যাংকের তথ্যভান্ডার খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. অনলাইন ঘ. ইন্টারনেট
৬৫। ইন্টারনেট ব্যবহার করে হুমকি প্রদর্শন কী ধরনের অপরাধ?
ক. ডাকাতি খ. ছিনতাই গ. ঘুষ গ্রহণ ঘ. সাইবার ক্রাইম
৬৬। বাংলাদেশের তথ্য কমিশনের ওয়েবসাইট কোনটি—
ক. www.infocom.gov.bd খ. www.info.gov.bd
গ. www.infocom.bd.com ঘ. www.info.bb.com
৬৭। ই-টেন্ডারের সাহায্যে প্রচলিত টেন্ডার-প্রক্রিয়ার কোন সমস্যার অনেকাংশে সমাধান করা গেছে?
ক. দুর্নীতি করা খ. খরচ কমানো গ. মূল্য না দেওয়া ঘ. কাজ পাওয়া
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজহারুল ইসলাম একটি প্রতিষ্ঠানের মালিক। তাঁর প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় সরকার প্রণীত বিভিন্ন টেন্ডারভিত্তিক কাজ সম্পাদন করে। এ জন্য আজহারুল সাহেবকে বেশ ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে। বর্তমানে তিনি একটি আধুনিক পদ্ধতির সন্ধান পেয়েছেন, যা তাঁর ঝামেলা ও সময় দুটিই বাঁচিয়ে দিয়েছে।
৬৮। আজহারুল সাহেব কোন আধুনিক পদ্ধতির সন্ধান পেয়েছেন?
ক. ই-কমার্স খ. টেলিমেডিসিন গ. ই-সেবা ঘ. ই-টেন্ডার
৬৯। আজহারুল সাহেব যে সুবিধাগুলো পাচ্ছেন—
i. সময় কম লাগে ii. তথ্য গোপন রাখা যায়
iii. দুর্নীতি করার সুযোগ কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-৩
৫৮. খ ৫৯. ক ৬০. খ ৬১. খ ৬২. খ ৬৩. ঘ ৬৪ ক. ৬৫. ঘ ৬৬. ক ৬৭. ক ৬৮. ঘ ৬৯. ঘ
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা