তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাবাকাস প্রথম গণনাযন্ত্র
অ্যাবাকাস প্রথম গণনাযন্ত্র

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। এ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৩
৭০। জীবনের যেকোনো ক্ষেত্রকে সুন্দর, সহজ ও দক্ষভাবে পরিচালনা করতে কিসের সাহায্য প্রয়োজন?
ক. মানুষের খ. কম্পিউটারের গ. অর্থের ঘ. তথ্যপ্রযুক্তির
৭১। কোনো কারণে তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ক অচল হয়ে গেলে পৃথিবীতে কী নেমে আসবে?
ক. শান্তি খ. অন্ধকার গ. বিপর্যয় ঘ. আলো
৭২। কম্পিউটারে কোনো কাজ করতে হলে সেটি কিসের মাধ্যমে সম্পন্ন করতে হয়?
ক. প্রোগ্রামিংয়ের খ. নেটওয়ার্কের
গ. সিস্টেমের ঘ. ডেটাবেইসের
৭৩। এলক ক্লোজার নামে ভাইরাসটি কত সালে তার জন্মস্থান ছেড়ে বেরিয়ে পড়ে?
ক. ১৯৮০ খ. ১৯৮২ গ. ১৯৮৬ ঘ. ১৯৮৯
৭৪। সাইবার অপরাধের একটা বড় অংশ কী?
ক. প্রচারণা খ. প্রতারণা গ. বিপজ্জনক ঘ. ঠিক নয়
৭৫। ইন্টারনেটে আপত্তিকর তথ্য প্রকাশ কী হিসেবে গণ্য
হয়ে থাকে?
ক. প্রচারণা খ. অপরাধ গ. অন্যায় ঘ. প্রতারণা
৭৬। কোনটির কারণে প্রথমবার সব তথ্য সবার সামনে উপস্থিত করা সম্ভব হয়েছে?
ক. কম্পিউটার খ. সফটওয়্যার
গ. সাবমেরিন কেব্ল ঘ. তথ্যপ্রযুক্তি
৭৭। কোনটির কারণে সাধারণ মানুষ প্রথমবারের মতো রাষ্ট্রের বড় বড় অপকর্ম প্রকাশ করতে সক্ষম হয়েছে?
ক. ইয়াহু খ. গুগল গ. উইকিলিকস ঘ. ফেসবুক
৭৮। কোনো দোকান বা শোরুম ছাড়াই পণ্য বিক্রি হয়
কিসের মাধ্যমে?
ক. গুগলের খ. ই-কমার্সের গ. ই-শপের ঘ. ই-টেন্ডারের

অধ্যায়-৪
১। হিসাব রাখার উদ্দেশ্যে আবিষ্কৃত হয়েছে কোনটি?
ক. ভিসিক্যালক খ. শিট গ. অ্যাবাকাস ঘ. কাগজ
২। আগেকার দিনে কিসের সাহায্যে হিসাবের কাজ করা হতো?
ক. কাগজে-কলমে খ. কাগজে গ. কলমে ঘ. বইয়ে
৩। অ্যাবাকাস কী?
ক. গণনাকারী খ. প্রথম গণনাযন্ত্র
গ. হিসাবকারী ঘ. গণনাযন্ত্র
৪। কাগজ-কলমের সাহায্যে হিসাবের কাজ শুরু হয় কখন?
ক. ২০ বছর আগে খ. ৩০ বছর আগে
গ. ৪০ বছর আগে ঘ. ৫০ বছর আগে
৫। স্প্রেডশিট শব্দের অর্থ কী?
ক. কাগজ খ. ছড়ানো বই
গ. ছড়ানো বড় মাপের কাগজ ঘ. হিসাব করা
৬। ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোন ধরনের কাগজ ব্যবহার করা হয়?
ক. ছড়ানো বড় মাপের কাগজ খ. খবরের কাগজ
গ. দাগ দেওয়া কাগজ ঘ. সাদা কাগজ
৭। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোনটি?
ক. সফটওয়্যারনির্ভর প্রোগ্রাম
খ. সফটওয়্যারনির্ভর ডেটাবেইস প্রোগ্রাম
গ. সফটওয়্যারনির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম
ঘ. ডেটা সফটওয়্যার
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা