
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। এ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৪
৮। স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার দিন দিন কী হচ্ছে?
ক. বাদ হয়ে যাচ্ছে খ. জনপ্রিয় হয়ে উঠছে
গ. কমে যাচ্ছে ঘ. বন্ধ হয়ে যাবে
৯। একটি ওয়ার্কবুকে কতটি ওয়ার্কশিট থাকে?
ক. দুটি খ. ছয়টি গ. সাতটি ঘ. অনেক
১০। স্প্রেডশিট কী ধরনের প্রোগ্রাম?
ক. অপারেটিং সিস্টেম খ. ডেটাবেইস প্রোগ্রাম
গ. সিস্টেম সফটওয়্যার ঘ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
১১। স্প্রেডশিট কেন ব্যবহার করা হয়?
ক. বিজ্ঞপ্তি দেওয়ার জন্য খ. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য
গ. লেখার জন্য ঘ. ছবি আঁকার জন্য
১২। কোন কোম্পানি প্রথম ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে?
ক. এইচপি কোম্পানি খ. ম্যাকিনটোশ কোম্পানি
গ. অ্যাপল কোম্পানি ঘ. আইবিএম কোম্পানি
১৩। স্প্রেডশিট কী?
ক. কম্পিউটার গ্রাফিকস
খ. অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম
গ. ছোট ছোট ঘরের হিসাব ঘ. একধরনের প্রোগ্রাম
১৪। ভিসিক্যালক স্প্রেডশিট কত সালে উদ্ভাবন করেন?
ক. আশির দশকের শেষের দিকে
খ. নব্বইয়ের দশকের শেষের দিকে
গ. ষাটের দশকের শেষের দিকে
ঘ. সত্তরের দশকের শেষের দিকে
১৫। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
ক. লোটাস-১২৩ খ. মাইক্রোসফট এক্সেল
গ. ভিসিক্যালক ঘ. ওপেন অফিস
১৬। Kspread কী?
ক. স্প্রেডশিট সফটওয়্যার খ. ডেটাবেইস প্রোগ্রাম
গ. ওয়ার্ড প্রোগ্রাম ঘ. প্রেজেন্টেশন সফটওয়্যার
১৭। ওপেন অফিসের স্প্রেডশিট প্রোগ্রাম নিচের কোনটি?
ক. এক্সেল খ. ক্যালক গ. লোটাস ঘ. কোয়াট্রো প্রো
১৮। ওয়ার্কশিট কাকে বলে?
ক. ওয়ার্ক এরিয়াকে খ. ওয়ার্ককে
গ. কলামকে ঘ. ওয়ার্কবুককে
১৯। স্ট্যাটাস বার ওয়ার্কশিটের কোথায় অবস্থান করে?
ক. ওপরের দিকে খ. মাঝের দিকে
গ. নিচের দিকে ঘ. শেষের দিকে
২০। স্প্রেডশিটে সেল বলতে কী বোঝায়?
ক. হিসাব রাখার ছক
খ. ওয়ার্কশিটের ছোট ছোট ঘর
গ. সারি
ঘ. কলাম
২১। ওয়ার্কশিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য কী ব্যবহার করা যায়?
ক. ট্যাব খ. ওয়ার্ড গ. শিট ট্যাব ঘ. বার
২২। বর্তমান যুগকে কী বলে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ খ. তথ্য যুগ
গ. যোগাযোগপ্রযুক্তির যুগ ঘ. কম্পিউটারের যুগ
২৩। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজ কী?
ক. তথ্যবিন্যাস খ. তথ্য বাড়ানো
গ. তথ্য সাজানো ঘ. তথ্য প্রক্রিয়াকরণ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা