তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪

৪৩।  ওয়ার্কশিটে 1, 2, 3, 4... দিয়ে কী নির্দেশ করে?

        ক. সেল খ. সারি গ. কলাম ঘ. ঘর

৪৪।   এক্সেলে কয় ভাগে যোগ করা যায়?

        ক. ২ খ. ৩ গ. ৪  ঘ. ৫

৪৫।  ওয়ার্কশিটে A, B, C, D, E... দিয়ে কী নির্দেশ করে?

        ক. সেল খ. কলাম গ. সারি ঘ. ঘর

৪৬।  ওয়ার্কশিটে A5 দিয়ে কী বোঝায়?

        ক. অ্যাড্রেস খ. কলাম

        গ. সারি ঘ. সেল

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফলের হিসাব শিক্ষকেরা কাগজ, কলম আর ক্যালকুলেটরের সাহায্যে করে থাকেন। কাজটি অনেক সময়ই নির্ভুলভাবে করা যায় না। এ বছর একটি নতুন পদ্ধতির ব্যবহার তাঁদের কাজটি সহজ করে দিয়েছে।

৪৭।  শিক্ষকেরা নতুন কোন পদ্ধতির সন্ধান পেয়েছেন?

        ক. মাইক্রোসফট ওয়ার্ড

        খ. লেখালেখির প্রোগ্রাম

        গ. আউটলুক

        ঘ. স্প্রেডশিট প্রোগ্রাম

৪৮।  উক্ত পদ্ধতিতে আর যে যে কাজ করা যায়—

        i. ব্যবসার হিসাব-নিকাশ রাখা যায়

        ii. গ্রাফ তৈরি করা যায়

        iii. ডেটাবেইস তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii খ. i ও iii

        গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-৫

১।     কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তি-

        ক. ইন্ট্রোনেট খ. ইন্টারনেট

        গ. মাল্টিনেট ঘ. ব্রডনেট

২।     আমাদের জীবনের সব ক্ষেত্রে কোনটির প্রভাব লক্ষণীয়?

        ক. ইন্টারনেট খ. স্যাটেলাইট

        গ. রেডিও ঘ. ওয়াই-ফাই

৩।    আগেকার দিনে ইন্টারনেটের জন্য কোন যন্ত্রের প্রয়োজন হতো?

        ক. স্মার্টফোন খ. মোবাইল ফোন

        গ. ল্যাপটপ ঘ. ডেস্কটপ কম্পিউটার

৪।     বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

        ক. পিপীলিকা খ. গুগল

        গ. ইয়াহু ঘ. বিং

৫।    পিপীলিকায় তথ্য থাকে কোন ভাষায়?

        ক. ইংরেজিতে খ. বাংলায়

        গ. ফারসিতে ঘ. চীনা ভাষায়

৬।    ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের নাম কী?

        ক. ওয়াই-ফাই

        খ. ব্রডব্যান্ড

        গ. অপটিক্যাল ফাইবার

        ঘ. কো-এক্সিয়াল সংযোগ

৭।    কাগজে ছাপা বইয়ের বাজার দখল করেছে কোনটি?

        ক. ই-রিডার খ. ই-বুক

        গ. ই-সেবা

        ঘ. ইন্টারনেট বুক

৮।    ইন্টারনেটের খবরের কাগজকে কী বলে?

        ক. ছাপানো পত্রিকা

        খ. ই-পেপার

        গ. নতুন পত্রিকা

        ঘ. ২৪ ঘণ্টা পত্রিকা

৯।     বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যায় কোন মাধ্যম থেকে?

        ক. ই-বুক খ. ইন্টারনেট

        গ. ই-মেইল ঘ. ব্রাউজার

১০।  ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?

        ক. যুক্তরাষ্ট্রে খ. যুক্তরাজ্যে

        গ. চীনে ঘ. জাপানে

১১।   জিপিএসের পূর্ণনাম কী?

        ক. গ্লোবাল পজিশন সিস্টেম

        খ. গ্লোব পজিশনিং সিস্টেম

        গ. গ্লোবাল পজিশন সার্ভিস

        ঘ. গ্লোবাল পজিশনিং সিস্টেম

১২।   গাড়িতে পথ দেখানোর জন্য কোনটি ব্যবহূত হয়?

        ক. জিপিএস সিস্টেম

        খ. মোবাইল ফোন

        গ. ইঞ্জিন

        ঘ. গুগল ম্যাপ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-৪: ৪৩. খ ৪৪. ক ৪৫. খ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. ক 

অধ্যায়-৫: ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা