তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫

প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। এ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

৩০।   ই-মেইল এলে কোথায় জমা হয়?

         ক. মেইন বক্সে খ. ইনবক্সে গ. আউট বক্সে  ঘ. খোলা বক্সে

৩১।   নতুন ই-মেইল ঠিকানা খুলতে কী করতে হয়?

         ক. সাইন ইন খ. সাইন ডাউন গ. সাইন আপ ঘ. সাইন আপ টু

৩২।   ই-মেইল ঠিকানা খুলতে কোন ভাষা ব্যবহার করতে হবে?

         ক. জাপানি খ. ফারসি গ. বাংলা ঘ. ইংরেজি

৩৩।   নতুন মেইল পাঠানোর জন্য কোনটি নির্বাচন করতে হয়?

         ক. Compose a mail খ. Send a new mail গ. Inbox ঘ. Sent item

৩৪।   ই-মেইল দিনের কখন পাঠানো যায়?

         ক. রাতে খ. যেকোনো সময়ে গ. অফিসের শুরুতে ঘ. দিনের শেষে

৩৫।   ই-মেইল আইডিতে কতটি অক্ষর ব্যবহার করা যায়?

         ক. ৪ থেকে ১৬ খ. ৮ থেকে ১৬  গ. ৮ থেকে ৩২ ঘ. ৪ থেকে ৩২

৩৬।   ই-মেইলের সঙ্গে আলাদা করে পাঠানো কোনো ফাইলকে কী বলে?

         ক. টাচ ফাইল খ. ইনবক্স ফাইল গ. মূল ফাইল ঘ. অ্যাটাচড ফাইল

৩৭।   ই-মেইলের সঙ্গে ফাইল সংযুক্ত করতে চাইলে কোনটির ওপর ক্লিক করতে হয়?

         ক. কম্পোজ খ. অ্যাড ফাইল গ. অ্যাটাচড ঘ. মূল ফাইল

৩৮।   দৈনন্দিন জীবনকে আনন্দময় করতে কিসের ভূমিকা রয়েছে?

         ক. পড়াশোনার খ. বিনোদনের গ. একা থাকার ঘ. পরিবারের

৩৯।   পৃথিবী থেকে কোনটি উঠে যেতে শুরু করেছে?

         ক. খাবার খ. কম্পিউটার গ. বইয়ের দোকান ঘ. মোবাইল ফোন

৪০।   পৃথিবীর এক সময় যাবতীয় বই কী আকারে সংরক্ষিত থাকবে?

         ক. ফ্লপি ডিস্ক খ. ই-বুক  গ. ডিস্ক ঘ. ই-রিডার

৪১।    সম্মিলিতভাবে গড়ে তোলা জ্ঞানভান্ডার কোথায় রয়েছে?

         ক. কম্পিউটারে খ. ই-বুকে গ. জিপিএস-এ গ. ইন্টারনেটে

৪২।    দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার কোনটি?

         ক. ই-বুক খ. তথ্য গ. প্রযুক্তি ঘ. ইয়াহু

৪৩।   ওলফ্রামআলফা ওয়েবসাইটে কী কাজ করার ব্যবস্থা রয়েছে?

         ক. গণনার খ. বিনোদনের গ. সমস্যা সমাধানের ঘ. অর্থনীতির

৪৪।    ই-মেইল অ্যাকাউন্ট থেকে বের হওয়ার নিরাপদ পদ্ধতি কী?

         ক. আইকন ক্লিক করা খ. সাইন আউট গ. মাউস ক্লিক করা ঘ. ফাইল ক্লোজ করা

৪৫।   ই-মেইল ঠিকানা খুলে ই-মেইল পাঠানোর প্রক্রিয়াটি কেমন?

         ক. সহজ খ. কঠিন গ. জটিল ঘ. ব্যয়বহুল

৪৬।   ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড কিভাবে সংরক্ষণ করতে হবে?

         ক. সাধারণভাবে খ. নির্দেশ মেনে গ. গোপনীয়ভাবে ঘ. ফ্লপি ডিস্কে

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, অ্যান্ড কলেজ, ঢাকা