তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব
আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব

প্রশ্ন: কয়েকটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম লেখো। আউটসোর্সিংয়ের মাধ্যমে কী কাজ করা যায়?

উত্তর: কয়েকটি আউটসোর্সিং প্রতিষ্ঠান হলো ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স, গুরু প্রভৃতি।

আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব কাজ করা হয় তা হলো—

১. বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের কাজ, যেমন: ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, আর্টিকেল লেখা, ডিজাইন, সফটওয়্যার তৈরি ইত্যাদি।

২. আউটসোর্সিংয়ের মাধ্যমে যে-কেউ অতি দ্রুত এবং ঘরে বসে তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে।

৩. বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি, অনুবাদ, এডিটিং ইত্যাদি কাজও আউটসোর্সিংয়ের মাধ্যমে করা যায়।

প্রশ্ন: টেলিমেডিসিন কী? চিকিত্সার ক্ষেত্রে এর অবদান বর্ণনা করো।

উত্তর: টেলিমেডিসিন হলো টেলিফোনের সাহায্যে চিকিত্সাসেবা গ্রহণ পদ্ধতি। এ ব্যবস্থায় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে-কেউ যেকোনো সমস্যায় টেলিফোনের মাধ্যমে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চিকিত্সাসেবা গ্রহণ করতে পারেন।

বিজ্ঞানের যে কটি শাখা অনেক উন্নতি করেছে, চিকিত্সাবিজ্ঞান তার মধ্যে একটি। তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোনো স্থানে বসেই এখন চিকিত্সাসেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে সূক্ষ্মভাবে পরীক্ষা এবং রোগ নির্ণয় তথ্যপ্রযুক্তির সাহায্যে সহজে করা যাচ্ছে। শুধু তা-ই নয়, প্রাপ্ত তথ্য ভবিষ্যতের প্রয়োজনে ব্যবহারের জন্য ডেটাবেইসে সংরক্ষণ করা যেতে পারে। যখন কোনো ওষুধের প্রেসক্রিপশন করা হয়, সেটাও তথ্যপ্রযুক্তির প্রয়োগের ফলে অধিকতর নির্ভুল হয়। চিকিত্সার প্রয়োজনে নতুন নতুন যন্ত্রপাতিও তৈরি হচ্ছে। দেশের কোটি কোটি শিশুকে সঠিক সময়ে টিকা দেওয়ার কর্মসূচি তথ্যপ্রযুক্তি ব্যবহারে করে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে হাজার মাইল দূরে থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন, এমন আশা করা যায়। তাই বলা যায়, চিকিত্সাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম।

প্রশ্ন: যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ বর্ণনা দাও।

উত্তর: যোগাযোগ করার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: একমুখী পদ্ধতি ও দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি।

নিচে এই পদ্ধতি দুটি সম্পর্কে আলোচনা করা হলো:

একমুখী পদ্ধতি: একমুখী পদ্ধতিতে যোগাযোগ হয় একপক্ষ থেকে। যখন একজন বা একটি প্রতিষ্ঠান ‘একমুখী’ পদ্ধতিতে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সেটিকে একমুখী পদ্ধতি বা ইংরেজিতে ব্রডকাস্ট বলে।

উদাহরণ: রেডিও বা টেলিভিশন হলো একমুখী পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ। এ প্রক্রিয়ায় যখন কোনো অনুষ্ঠান প্রচার করা হয়, তখন তা সবার জন্য প্রচার করা হয়। যাদের জন্য এ অনুষ্ঠান প্রচার করা হয়, তারা পাল্টা যোগাযোগ করতে পারে না বলে এটি একমুখী পদ্ধতি বা ব্রডকাস্ট পদ্ধতি।

দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি: দ্বিমুখী পদ্ধতিতে যোগাযোগ হয় দুই পক্ষ থেকে। এ ক্ষেত্রে দুই পক্ষেরই যোগাযোগ করার সুযোগ থাকে।

উদাহরণ: এ প্রক্রিয়ার সবচেয়ে ভালো উদাহরণ হলো টেলিফোন ও মোবাইল। কেননা, এগুলোর মাধ্যমে দুজন একই সঙ্গে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা