তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝায়? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো লেখো।
উত্তর:
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর কতগুলো ডেটা এবং ওই সব ডেটায় প্রবেশ করে সুবিধাজনকভাবে ও দক্ষতার সঙ্গে তাদের ম্যানিপুলেট করার জন্য ব্যবহূত একসেট প্রোগ্রামের সমষ্টি। অর্থাত্ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার, যার দ্বারা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংশোধন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো হলো:
১। প্রয়োজন অনুযায়ী ডেটাবেজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করা।
২। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ।
৩। প্রয়োজন অনুযায়ী নতুন ডেটা/রেকর্ড অন্তর্ভুক্ত করা।
৪। ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা।
৫। অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেওয়া।
৬। চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন করা।
৭। প্রয়োজনীয় রেকর্ড/ডেটা অনুসন্ধান ও ব্যবহার করা।
৮। প্রয়োজন অনুসারে পুরো ডেটাবেজকে যেকোনো ফিল্ডের বর্ণানুক্রমিক, সংখ্যানুক্রমিক, পদবি বা অন্য যেকোনোভাবে বিন্যস্ত করা।
৯। প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা।
১০। ডেটা সংরক্ষণ করা।
১১। ডেটার নিরাপত্তা বিধান করা।
১২। প্রয়োজনীয় ডেটাবেজের প্রিন্ট নেওয়া।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম