তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেশ টপোলজি
মেশ টপোলজি

রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মেশ টপোলজি কী? মেশ টপোলজি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
উত্তর: যে টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত
হতে পারে, তাকে মেশ টপোলজি বলে।
এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটা সে নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে।
মেশ টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিচে দেওয়া হলো :
সুবিধা:

১. প্রতিটি কম্পিউটার থেকে প্রতিটি কম্পিউটারে তথ্য পাঠানো যায়।

২. ডেটা পাঠাতে সময় কম প্রয়োজন হয়।

৩. নতুন সংযোগ দেওয়া সম্ভব।

অসুবিধা:

১. কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে খরচ অনেক বেড়ে যায়।

২. বেশিসংখ্যক কম্পিউটারের ক্ষেত্রে টপোলজি বাস্তবায়ন করা সুবিধাজনক।

৩. অনেক বেশি তারের প্রয়োজন হয়।

৪. সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়।

প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক করলে কী ধরনের সুবিধা পাওয়া যায়

বর্ণনা করো।

উত্তর: কম্পিউটার নেটওয়ার্কে অনেক কম্পিউটার একসঙ্গে জুড়ে দেওয়া হয়। যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তথ্য আদান-প্রদান করতে পারে। এ নেটওয়ার্কের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে।

কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাগুলো নিচে দেওয়া হলো:

সুবিধা:

১. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা যায়।

২. তথ্যকে উপস্থাপন করা যায় এবং ডেটাবেইসে সংরক্ষণ করা যায়।

৩. তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সব প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হয়।

৪. সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ

শুরু হয়েছে।

৫. আজকাল এ ব্যবস্থায় টেলিফোন করা যায়।

৬. এ ব্যবস্থায় কথা শোনার পাশাপাশি ছবিও দেখা যায়।

৭. রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা এবং যুদ্ধবিগ্রহেও নেটওয়ার্ক ব্যবহূত হয়।

৮. বিনোদনের ক্ষেত্রেও নেটওয়ার্কের নানামুখী ব্যবহার রয়েছে। যেমন সিনেমা দেখা, গান শোনা প্রভৃতি।

প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং কী? এর প্রভাবে কী কী ধরনের পরিবর্তন

সূচিত হয়েছে?

উত্তর: ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট-নির্ভর কম্পিউটিং ব্যবস্থা। এ ব্যবস্থায় যে-কেউ এটি দামের বিনিময়ে ব্যবহার করতে পারবে। যে যতটুকু সেবা গ্রহণ করবে, সে ততটুকুর জন্য দাম দেবে। 

ক্লাউড কম্পিউটিংয়ের প্রভাবে তথ্যপ্রযুক্তির জগতে এক নতুন ধারার জন্ম হয়েছে। ফলে একধরনের পরিবর্তনের ছোঁয়া লক্ষ করা যাচ্ছে। যেমন:

১. এখন এ ব্যবস্থায় বিভিন্ন ওয়েবসাইট যেমন yahoo, gmail ব্যবহার করে ই-মেইল পাঠানো সম্ভব হচ্ছে।

২. বিভিন্ন সার্চ ইঞ্জিন, যেমন ‘পিপীলিকা’তে বাংলা তথ্য খোঁজার ব্যবস্থা করা হয়েছে, যেটি ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারের ফল।

৩. আগে অনেক দাম দিয়ে সফটওয়্যার কিনে ব্যবহার করতে হতো। এখন ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারকারী বা গ্রাহকেরা সফটওয়্যার সুলভ মূল্যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে।

৪. বিজ্ঞানীরাও এ ব্যবস্থার সাহায্যে ব্যয় কমিয়ে তাঁদের গবেষণার কাজ সম্পন্ন করতে পারছেন।

৫. কম আয়ের বা ছোট বা মাঝারি প্রতিষ্ঠানগুলো আগে অনেক দাম দিয়ে সার্ভার কিনতে পারত না। তারা এখন এ ব্যবস্থায় কম খরচে সার্ভার ব্যবহারের সুবিধা পাচ্ছে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা