তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ট্রোজান হর্স ও কম্পিউটার ওয়ার্মের সংক্রমণ পদ্ধতি লেখো।

উত্তর: ট্রোজান হর্স ও ওয়ার্ম উভয়ই কম্পিউটারে সংক্রমিত হয়ে ক্ষতি করলেও এদের সংক্রমণপদ্ধতি একেবারেই আলাদা।

ট্রোজান হর্স: ট্রোজান হর্স হলো ছদ্মবেশ ধারণকারী সফটওয়্যার, যা কোনো ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করেন। এটাই হলো ট্রোজান হর্স।

যখন এই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়, তখনই ট্রোজান হর্সটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে। ক্ষতিকর বিভিন্ন সফটওয়্যারের মধ্যে ট্রোজান হর্স কম্পিউটার ভাইরাসের চেয়ে বেশি।

কম্পিউটার ওয়ার্ম: অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম একটি ক্ষতিকর প্রোগ্রাম। ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারকে সংক্রমিত করে।

ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে।

প্রশ্ন: কম্পিউটার ভাইরাস ও কম্পিউটার ওয়ার্মের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর: কম্পিউটার ভাইরাস ও কম্পিউটার ওয়ার্ম উভয়ই একধরনের ম্যালওয়্যার। এরা উভয়েই কম্পিউটারের ক্ষতিসাধন করে। নিচে কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে পার্থক্য দেওয়া হলো:

কম্পিউটার ভাইরাস               কম্পিউটার ওয়ার্ম

১. কম্পিউটার ভাইরাস ফাইলের মাধ্যমে ছড়ায়।  ১. কম্পিউটার ওয়ার্ম একধরনের নেটওয়ার্ক ভাইরাস।

২. এটি এমন একধরনের ম্যালওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয়।    ২. এটি এমন এক প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে।

৩. কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া ছড়িয়ে পড়তে পারে না।           ৩. ওয়ার্ম ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে।

৪. কোনো কম্পিউটার ড্রাইভ বা ফোল্ডার বা পেনড্রাইভে ভাইরাস থাকলে তা সক্রিয় হয় না; যদি তা ব্যবহার করা হয়, তবেই সক্রিয় হয়।                ৪. এটি কোনো নেটওয়ার্কে থাকলে তার সংশ্লিষ্ট সব নেটওয়ার্কে সংক্রমিত হয়।

৫. ব্রেইন, সিআইএইচ ভাইরাস, ক্রিপার, এলক ক্লোজার প্রভৃতি ভাইরাসের উদাহরণ।  ৫. কোড রেড ওয়ার্ম, নিমডা, ডাপরোসি ওয়ার্ম প্রভৃতি কম্পিউটার ওয়ার্মের উদাহরণ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা