তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: হ্যাকিং ও হ্যাকারের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর: হ্যাকিং ও হ্যাকারের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:

হ্যাকিং                                      হ্যাকার

১. হ্যাকিং হচ্ছে ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা।

২. হ্যাকিং করার উদ্দেশ্য সত্ অথবা অসত্ দুই ধরনের হতে পারে।

৩. এটি একটি পদ্ধতি বা প্রক্রিয়া।     ১. যারা হ্যাকিংয়ের কাজ করে তাদের হ্যাকার বলা হয়।

২. হ্যাকার তিন ধরনের হতে পারে। হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার ও গ্রে হ্যাট হ্যাকার।

৩. এটি হচ্ছে কোনো ব্যক্তি বা গ্রুপ।

প্রশ্ন: সাইবার অপরাধ কী? কীভাবে সাইবার অপরাধে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। সংক্ষেপে লেখো।

উত্তর: সাইবার অপরাধ হলো এমন একধরনের অপরাধ, যা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে হয়। তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অনেক নতুন সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে, কিন্তু ইন্টারনেটকে ঘিরে সম্পূর্ণ নতুন একধরনের অপরাধের জন্ম হয়েছে, যা সাইবার অপরাধ নামে পরিচিত। তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে এ অপরাধগুলো করা হয় এবং অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্যনতুন পথ আবিষ্কার করে যাচ্ছে।

নানাভাবে সাইবার অপরাধে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। ইন্টারনেটে ব্যবহূত বিভিন্ন সুযোগ-সুবিধা যদি আমরা সচেতনভাবে গ্রহণ করতে না পারি, তবে এর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এর মধ্যে একটি হলো স্প্যাম ই-মেইল। এ স্প্যাম ফোল্ডারে নানা ধরনের অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যমূলক ই-মেইল আসে, যার মাধ্যমে এ ধরনের অপরাধীদের দ্বারা অনেকেই আক্রান্ত হয়।

সাইবার অপরাধের একটা বড় অংশ হলো প্রতারণা। বিশেষ করে নানা সামাজিক যোগাযোগের সাইট। যেমন ফেসবুক, টুইটারে ভুল ও মিথ্যা তথ্যকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হয়।

এ ছাড়া ইন্টারনেটে নিজের পরিচিতি সংরক্ষণ করা না গেলে, নিজেদের ব্যক্তিগত ই-মেইল, মোবাইল নম্বর ইত্যাদি প্রাইভেসি অবস্থায় না রাখলে সাইবার ক্রিমিনালরা আপত্তিকর বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দিতে পারে এবং তথ্যের ভিত্তিতে ই-মেইল বা ফেসবুকের মাধ্যমে হুমকিও প্রদর্শন করতে পারে। যেহেতু এখানে কেউ কাউকে সামনাসামনি দেখতে পায় না, তাই একজনের পক্ষে আরেকজনকে হুমকি প্রদর্শন সহজ হয়ে যায়।

এ ছাড়া বড় আকারে তা কোনো দেশের মানহানিরও কারণ হতে পারে। এটি একটি নতুন ধরনের অপরাধ। এ ব্যাপারে তাই সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। 

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা