
*রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: স্প্রেডশিটে ব্যবহূত ফর্মুলা ও ফাংশনের পার্থক্য লেখো।
উত্তর: স্প্রেডশিটে ব্যবহূত ফর্মুলা ও ফাংশনের পার্থক্য:
ফর্মুলা ফাংশন
১. ওয়ার্কশিটের বিভিন্ন সেলের অ্যাড্রেস ব্যবহার করে গাণিতিক, যুক্তিমূলক বা অন্যান্য কোনো কাজের জন্য যেসব সূত্র ব্যবহূত হয়, তাকে ফর্মুলা বলা হয়। ১. ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফাংশন। অর্থাত্ গাণিতিক, যুক্তিমূলক বা অন্যান্য কোনো কাজের জন্য ব্যবহূত শব্দ সংক্ষেপকে বলা হয় ফাংশন।
২. ফর্মুলা সংক্ষিপ্ত আকারে লেখা যায় না। ২. ফাংশন সংক্ষিপ্ত আকারে লেখা যায়।
৩. A1, A2, A3 সেলের সংখ্যা যোগ করার ফর্মুলা হবে
= A1 + A2 + A3 ৩. A1, A2, A3 সেলের সংখ্যা যোগ করার ফাংশন হবে
= SUM(A1:A3)
৪. ফর্মুলা ব্যবহার করা সময়সাপেক্ষ ব্যাপার। ৪. ফর্মুলা ব্যবহার না করে সহজে ফাংশন ব্যবহার করে কাজ করা যায়।
৫. ফর্মুলা ব্যবহার করে কাজ করা কঠিন। ৫. ফর্মুলার চেয়ে ফাংশন ব্যবহার করা সহজ।
প্রশ্ন: স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে যোগ করার পদ্ধতি লেখো।
উত্তর: হিসাব-নিকাশের কাজে স্প্র্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। এ প্রোগ্রাম ব্যবহার করে অতি সহজে গাণিতিক যোগের কাজ করা যায়। যোগ করার জন্য প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
১. প্রথমত, একটি ওয়ার্কশিট খুলে তাতে যে সংখ্যার মধ্যে যোগ করতে হবে, তা একাধিক ভিন্ন সেলে লিখতে হবে।
২. এরপর ফলাফল সেলটি নির্ধারণ করে কার্সর নিয়ে Autosum-এ মাউস ক্লিক করতে হবে। এ পদ্ধতিকে বলা হয় স্বয়ংক্রিয় পদ্ধতি।
৩. এ ছাড়া সূত্র লিখেও কাজটি করা যায়। এ জন্য ফলাফল সেলে কার্সর রেখে নিচের সূত্রটি টাইপ করতে হবে = A1 + B1 + C1
এখানে, A1, B1, C1 সেলে সংখ্যাসমূহ লিখতে হবে। এ পদ্ধতিকে বলা হয় ম্যানুয়াল পদ্ধতি।
এ ছাড়া সেল রেঞ্জে ব্যবহার করেও যোগফল বের
করা যায়।
যেমন: = sum(A1 : C1)
এভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে যোগ করা যায়।
প্রশ্ন: স্প্রেডশিট ও মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
উত্তর: স্প্রেডশিট প্রোগ্রাম এবং মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
স্প্রেডশিট প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড
১. বিভিন্ন ধরনের হিসাব- নিকাশের জন্য এটি ব্যবহার করা হয়। ১. লেখালেখির কাজে এটি ব্যবহার করা হয়।
২. এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, যা বহুসংখ্যক সারি ও কলামের সমন্বয়ে গঠিত। ২. এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, যাতে লেখালেখির জন্য একটি বা একাধিক সাদা পাতা থাকে।
৩. এর মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং তথ্য প্রক্রিয়াকরণ করা যায়। ৩. এতে তথ্য লিখে তা ফাইল হিসেবে সংরক্ষণ করা যায়। তথ্য বিশ্লেষণ করা যায় না।
৪. এতে সূত্রের ব্যবহার করা যায় এবং একই সূত্র বারবার প্রয়োগ করা যায়। ৪. এতে সূত্র ব্যবহারের কোনো সুযোগ নেই।
৫. এক্সেল প্রোগ্রামের ফাইল এক্সটেনশন হলো .xls। ৫. ওয়ার্ড প্রোগ্রামের ফাইল এক্সটেনশন হলো .doc বা .docx।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা