* রচনামূলক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করো।
উত্তর: দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেট ব্যবহারের কোনো শেষ নেই। আমরা সাধারণত দিনটা শুরু করি খবরের কাগজ পড়ে। আজকাল প্রতিটি খবরের কাগজ ইন্টারনেটে থাকে। আবার আমরা ইচ্ছা করলে ইন্টারনেটে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রচারিত অনুষ্ঠান উপভোগ করতে পারি। কোথাও যাওয়ার চিন্তায় ঘর থেকে বের হয়ে পথঘাটের তথ্য আমরা ইন্টারনেটে পেয়ে যাই। জিপিএসের মাধ্যমে কোন পথে যেতে হবে কিংবা কোন প্রতিষ্ঠানটি কোথায়, তা জেনে নিতে পারি। আগে শুধু টেলিফোনে কথা বলা যেত কিন্তু এখন ইন্টারনেটের কল্যাণে আমরা সামনাসামনি পরস্পরকে দেখে কথা বলতে পারছি। দৈনন্দিন জীবনকে আনন্দময় করার জন্য বিনোদনের বিকল্প নেই। ইন্টারনেটের গতি বেশি হওয়ার কারণে সরাসরি যেকোনো ভিডিও দেখাও সম্ভব হচ্ছে। এখন ঘরে বসে ইন্টারনেটে ই-বুক পড়ে বইয়ের সমস্যাও সমাধান করা যাচ্ছে। ইন্টারনেটে একজন অন্যের সঙ্গে ভাব বিনিময় ছাড়াও ছবি ও ভিডিও বিনিময় করতে পারছে।
প্রশ্ন: ই-মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচমেন্ট করার নিয়ম লেখো।
উত্তর: ই-মেইলের সঙ্গে যেকোনো ফাইল যেমন কোনো ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল বা ছবি সংযুক্ত করে পাঠানো যায়। এ জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
১. ই-মেইল লেখার পর ওই পেজে নিচে বাঁ দিকে Attachment একটি Option দেখা যাবে, যাতে মাউস দ্বারা Click করতে হবে।
২. এরপর একটি পেজ আসবে, যেখান থেকে ব্রাউজ করে যে ছবিটি পাঠাতে হবে তা Select করতে হবে এবং Open-এ Click করলেই ছবির ফাইলটি অ্যাটাচ হওয়া শুরু হবে।
৩. ফাইলটি অ্যাটাচ হওয়ার পর Send-এ Click করলে ছবিসহ
ই-মেইলটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে। এ প্রক্রিয়ায় অ্যাটাচ হওয়ার বিষয়টি নির্ভর করবে ফাইলের আকার এবং ইন্টারনেটের গতির ওপর।
প্রশ্ন: ই-মেইল কী? ই-মেইল পাঠানোর নিয়ম লেখো।
উত্তর: ই-মেইল: ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ই-মেইল বলা হয়। ডেটা কমিউনিকেশনে ই-মেইল হলো কম্পিউটার ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত স্থানের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে যেকোনো স্থানে ই-মেইল পাঠানো যায়।
ই-মেইল পাঠানোর নিয়ম
১. ইন্টারনেট ব্রাউজার চালু করে যে ওয়েবসাইটে ই-মেইল ঠিকানায় রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে।
২. মাউস Click করে মেইল ঠিকানায় যেতে হবে।
৩. নিজের মেইল ঠিকানা টাইপ করে এবং পাসওয়ার্ড দিয়ে ব্যক্তির নিজ ই-মেইল ঠিকানায় প্রবেশ করতে হবে।
৪. Compose লেখা জায়গায় মাউস Click করলে একটি সাদা পেজ আসবে, যেখানে চিঠিটি কি-বোর্ড ব্যবহার করে টাইপ করে লিখতে হবে।
৫. লেখা শেষে ওপরের দিকের ই-মেইল ঠিকানা লেখার জায়গায় প্রাপকের ঠিকানাটি লিখতে হবে।
৬. এবার Send লেখায় মাউস Click করলেই ই-মইলটি প্রাপকের
ই-মেইল ঠিকানায় পৌঁছে যাবে।